News Flash

  • Home
  • খেলা
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জাতীয় দলে ফিরলেন বুমরা
Image

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জাতীয় দলে ফিরলেন বুমরা

মুম্বই, ৩ জানুয়ারি (হি. স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে জাতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরা । চার মাস চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকার পর ফের একবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত তারকা বোলার।

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় দলের তারকা বোলার চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। তিনি পিঠের চোটের কারণে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বর্তমানে ফিট বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তরফে বুমরাকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপরেই জাতীয় দলের নির্বাচকরা আর সময় নষ্ট না করে বুমরাকে দলে ফেরালেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও, ওয়ান ডে সিরিজে বুমরার জাতীয় দলে ফেরার কথা আজই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়। বুমরা শীঘ্রই ওয়ান ডে সিরিজের আগে ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top