News Flash

  • Home
  • বিদেশ
  • শপিং সেন্টারে বর্ষবরণের আয়োজনে হুড়োহুড়ি, উগান্ডায় শিশু-সহ মৃত্যু ৯ জনের
Image

শপিং সেন্টারে বর্ষবরণের আয়োজনে হুড়োহুড়ি, উগান্ডায় শিশু-সহ মৃত্যু ৯ জনের

কাম্পালা, ২ জানুয়ারি (হি.স.): নতুন বছরকে স্বাগত জানাতে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের কাছে একটি নামজাদা ফ্রি সিটি মলে হয়েছিল চোখধাঁধানো আতসবাজির আয়োজন। বহু মানুষ এই শপিং মলে হাজির হয়েছিলেন নববর্ষকে স্বাগত জানাতে। কিন্তু উৎসবের আমেজ পাল্টে গেলো বিষাদের সুরে। নববর্ষকে স্বাগত জানাতে আতসবাজির আলোর রোশনাই শুরু হতেই, হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে ৯ জন মারা গিয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। মৃতদের মধ্যে শিশুও রয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্রিডম সিটি শপিং মলে একটি সরু করিডোরে আটকে পড়েছিলেন বহু মানুষ। আর তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়, পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শিশু-সহ ৯ জন। জাতীয় পুলিশের মুখপাত্র লুক ওওয়েসিগিয়ার জানিয়েছেন, কাম্পালার ফ্রিডম সিটি মলের বাইরে আতশবাজির প্রদর্শনী শুরু হওয়ার পর পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, ঘটনাস্থলে পাঁচজন মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়। মৃতদের বেশিরভাগই কিশোর, বয়স ১০, ১১, ১৪ ও ২০ বছর।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top