News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ছয়দিন থেকে নিখোঁজ আমড়াঘাটের ব্যবসায়ী, উদ্ধারের দাবিতে বাজার বন্ধ রেখে অবরোধ
Image

ছয়দিন থেকে নিখোঁজ আমড়াঘাটের ব্যবসায়ী, উদ্ধারের দাবিতে বাজার বন্ধ রেখে অবরোধ

ধলাই (অসম), ১ জানুয়ারি (হি.স.) : ছয়দিন থেকে নিখোঁজ কাছাড় জেলার আমড়াঘাটের ব্যবসায়ী অপু পাল । গত মঙ্গলবার শিলচর ফাটক বাজারে সামগ্রী কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যান আমড়াঘাটের অপু পাল । এরপর থেকে আর তার খোঁজ মেলেনি । পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে । কিন্তু অপু পালের সন্ধান বের করতে ব্যর্থ কাছাড় পুলিশ ।

বাধ্য হয়ে আজ বছরের প্রথম দিন উদযাপন বাদ দিয়ে আন্দোলনে নেমেছেন বৃহত্তম আমড়াঘাটের মানুষ সহ ব্যবসায়ীরা । স্থানীয় বাজার দোকান পাঠ বন্ধ রেখে আজ তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন । অপু পালকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে স্থানীয়রা বাজার পয়েন্টে জোরদার অবরোধ গড়ে তোলেন । হাতে হাতে প্লেকার্ড নিয়ে স্লোগান দিয়ে এক করে তোলেন এলাকা ।

বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের অমলেন্দু দাস, পিঙ্কু পালরা বলেন, তাদের একটাই দাবি অপু পালকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে । অপহরণের সন্দেহ করে বলেন, পুলিশ প্রশাসনকে চরমসীমা বেঁধে দেওয়া হয়েছে । যদি ২৪ ঘন্টার মধ্যে আমড়াঘাটের ব্যবসায়ীকে উদ্ধার করা না হয় তাহলে জেলা জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top