News Flash

Image

কাছাড়ের বড়খলায় মোটর বাইক দুর্ঘটনায় হত তিন যুবক

বড়খলা (অসম), ১ জানুয়ারি (হি.স.) : গত বছরের মতো এবারও বছরের শেষ দিন কাছাড় জেলার বড়খলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটর বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বছর একই স্থানে সংঘটিত দুর্ঘটনায় কৃষি বিভাগের জনৈক পদস্থ কর্মচারীর প্রাণহানি ঘটেছিল। এবারের দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিয়েছে তিন তরতাজা যুবকের।

জানা গেছে, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়খলার উজানগ্রাম এলাকায়। রাত তখন আনুমানিক এগারোটা। একই মোটর সাইকেল করে উজনগ্রামে ফিরছিলেন বদরপুর-মাসিমপুরের রাজ বিশ্বাস, দাস কলোনির বাসিন্দা কিশান গুরুং, শিলচরের মেহেরপুরের স্বপন দাস। কিন্তু সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান দুই বাইক আরোহী। স্থানীয়রা কিশান গুরুংকে আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top