News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীরা যদি একটি দৃষ্টিভঙ্গি নিয়ে রুখে দাঁড়ায়, বিজেপির পক্ষে নির্বাচনে জেতা কঠিন হয়ে যাবে : রাহুল গান্ধী
Image

বিরোধীরা যদি একটি দৃষ্টিভঙ্গি নিয়ে রুখে দাঁড়ায়, বিজেপির পক্ষে নির্বাচনে জেতা কঠিন হয়ে যাবে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): বিরোধীরা যদি একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যকরভাবে রুখে দাঁড়ায়, আমি তৃণমূল স্তর থেকে যা শুনছি, বিজেপির পক্ষে নির্বাচনে জেতা খুব কঠিন হয়ে যাবে। এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে তিনি দাবি করেছেন, মধ্যপ্রদেশে নির্বাচনে কংগ্রেস জিতবেই, প্রয়োজন হলে তিনি লিখে দিতে পারেন।

শনিবার কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, বিরোধীরা যদি একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যকরভাবে রুখে দাঁড়ায়, আমি তৃণমূল স্তর থেকে যা শুনছি, বিজেপির পক্ষে নির্বাচনে জেতা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু বিরোধী দলকে সঠিকভাবে সমন্বয় করতে হবে এবং বিরোধী দলকে বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের কাছে যেতে হবে।
রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, বিজেপি ও কংগ্রেসের লড়াই আর কৌশলী রাজনৈতিক লড়াই নয়। বিরোধীদের একটি কেন্দ্রীয় আদর্শিক কাঠামোর প্রয়োজন যা শুধুমাত্র কংগ্রেসই দিতে পারে, কিন্তু আমাদের ভূমিকা হল বিরোধী দলগুলি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তা নিশ্চিত করা। রাহুলের কথায়, আমি লিখিতভাবে এটা দিতে পারি যে মধ্যপ্রদেশ নির্বাচনে কংগ্রেস সুইপ করতে চলেছে। বিজেপিকে কোথাও দেখা যাবে না। আমি আপনাদের এই গ্যারান্টি দিতে পারি। মধ্যপ্রদেশের প্রতিটি মানুষ জানেন বিজেপি টাকা ব্যবহার করে সরকার গঠন করেছে।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top