News Flash

  • Home
  • বিদেশ
  • সীমান্ত চুক্তি মানতে হবে, চিনকে বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের
Image

সীমান্ত চুক্তি মানতে হবে, চিনকে বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

সাইপ্রাস, ৩১ ডিসেম্বর (হি.স.): কোনওভাবেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চিন নিজের মত বদলাতে পারবে না। ভারতের বিদেশ নীতি, ভারতের নিরাপত্তার ক্ষেত্র সব দিক থেকেই এটা পরিষ্কার। চিনকে এই বলে বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিদেশ সফরে সাইপ্রাসে রয়েছেন।

তিনি বলেন, সীমান্তে আমাদের চ্যালেঞ্জ রয়েছে। সীমান্ত নিয়ে এই মুহূর্তে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। ভারতের সঙ্গে চিনের সম্পর্ক স্বাভাবিক নয় এই কারণেই যে, আমরা চিনের একতরফাভাবে সীমান্ত নিয়ে হওয়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বদলের কোনও প্রচেষ্টা মানব না। সম্প্রতি তাওয়াংয়ে চিনা সেনা আগ্রাসন দেখিয়েছে।
এদিকে ওই অনুষ্ঠানেই তিনি নাম না করে পাকিস্তানকে এক হাত নেন। সন্ত্রাস চালালে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে স্বাভাবিক হবে না ফের একবার বুঝিয়ে দিলেন তিনি। বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাস ভারতকে আলোচনায় সমঝোতা করার জন্য ব্যবহৃত হাতিয়ার হতে পারে না। আমরা প্রতিটি প্রতিবেশির সঙ্গে ভাল সম্পর্ক চাই। তার মানে এই নয় যে ক্ষমা করা। ভাল প্রতিবেশির সম্পর্ক মানে সন্ত্রাসকে যুক্তি দেওয়া নয়। এই বিষয়ে আমরা খুব পরিষ্কার।

Releated Posts

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল, উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা লুলার

ব্রাসিলিয়া, ২৬ জুন (আইএএনএস) : শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top