News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩ বছরের মধ্যে সমগ্র দেশে পঞ্চায়েত স্তরে দুই লক্ষ প্রাথমিক দুধের ডেয়ারি খোলা হবে : অমিত শাহ
Image

৩ বছরের মধ্যে সমগ্র দেশে পঞ্চায়েত স্তরে দুই লক্ষ প্রাথমিক দুধের ডেয়ারি খোলা হবে : অমিত শাহ

মান্ড্য, ৩০ ডিসেম্বর (হি.স.): আগামী তিন বছরের মধ্যে সমগ্র দেশে পঞ্চায়েত স্তরে দুই লক্ষ প্রাথমিক দুধের ডেয়ারি খোলা হবে। বললেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি আশা ব্যক্ত করে বলেছেন, এর ফলে ”সাদা বিপ্লবের” সঙ্গে যুক্ত হবেন কৃষকরা এবং দুধের ক্ষেত্রে একটি বড় রফতানিকারক হিসেবে উঠে আসবে ভারত। তিনি একটি পৃথক সমবায় মন্ত্রক তৈরি এবং ভারতের কৃষকদের জন্য অগ্রগতির পথ উন্মুক্ত করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেছেন। শুক্রবার কর্ণাটকের মান্ড্যর গেজ্জালগেরে একটি মেগা ডেয়ারি উদ্বোধনের পর একটি সমাবেশে ভাষণ দেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ।

তিনি বলেছেন, “স্বাধীনতার পরপরই ভারতীয় কৃষকরা দাবি করেছিলেন সমবায় মন্ত্রককে কৃষি মন্ত্রক থেকে আলাদা করতে হবে, যদি কেউ তখন কাজ করত, তাহলে এখন ভারতীয় কৃষকদের অবস্থা অন্যরকম হত। এই মঞ্চ থেকে আমি সমগ্র দেশে সমবায়ের সঙ্গে যুক্ত সকলকে বলতে চাই, তাঁদের সঙ্গে আর কোনও অবিচার করা হবে না, এটি ভারত সরকারের সিদ্ধান্ত।”
অমিত শাহ আরও বলেছেন, আগামী তিন বছরের মধ্যে সমগ্র দেশে পঞ্চায়েত স্তরে দুই লক্ষ প্রাথমিক দুধের ডেয়ারি খোলা হবে, এ জন্য কেন্দ্রীয় সমবায় মন্ত্রক তিন বছরের কর্মপরিকল্পনা তৈরি করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, আদিচুঞ্চনগিরি মঠের প্রধান নির্মলানন্দনাথ স্বামীজি, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, রাজ্যের সমবায় মন্ত্রী এস টি সোমাশেকর প্রমুখ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top