News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়গ্রামে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ
Image

ঝাড়গ্রামে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

ঝাড়্গ্রাম, ৩০ ডিসেম্বর ( হি. স.) : ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে একের পর এক মোবাইল উদ্ধার করছে।

ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মেবাইল খোয়া যাওয়ার অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ঝাড়গ্রাম সহ পার্শ্ববর্তী জেলা এবং পার্শবর্তী রাজ্য থেকেও মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিচ্ছে প্রকৃত মালিকের কাছে। শুক্রবার ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকার ১৭৬ টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেন জেলা পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল গুলি তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট মোবাইল মালিকদের হাতে। যারা এদিন বিভিন্ন কারনে আসতে পারনে নি তারা জেলার এসওজি সেলে থেকে নিয়ে যেতে পারেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই উদ্ধার হওয়া মোবাইল গুলির বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ৮৩৫ টাকা। উল্লেখ্য ২০১৯ থেকে পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল উদ্ধার করার পক্রিয়া শুরু হয়। ওই বছর পাঁচশোর বেশি মোবাইল উদ্ধার করেছিল। ২০২০ সালে প্রায় সাড়ে চারশো মোবাইল উদ্ধার করেছিল পুলিশ। ২০২১ সালে ২৭৭ টি মোবাই উদ্ধার করেন পুলিশ। পরে চলতি বছরের এপ্রিল মাসে ১৫৬ টি এবং আগষ্ট মাসে ১৭৫ টি মোবাইল উদ্ধার করেন মালিকদের হাতে তুলে দেন ঝাড়্গ্রাম জেলা পুলিশ। গত কয়েক বছর ধরে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ উল্লেখযোগ্য সাফল্যের সাথে কাজ করে মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে তাদের মোবাইল ফোন। আর পুলিশের এই উদ্যোগে খুশি মানুষ।

এই বিষয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার কল্যান সরকার বলেন ” চলতি বছরে ৫০৭ টি মোবাইল উদ্ধার হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে বিভিন্ন জায়গা থেকে মোবাইল গুলি উদ্ধার করেছে।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top