News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে তপস্বী জীবনের অবসান ঘটেছে, শোকপ্রকাশ আরএসএস-এর
Image

প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে তপস্বী জীবনের অবসান ঘটেছে, শোকপ্রকাশ আরএসএস-এর

নাগপুর, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। আরএসএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে একটি তপস্বী জীবনের অবসান ঘটেছে। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।

প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে আরএসএস একটি শোকবার্তায় জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরা বা-এর মৃত্যুর মধ্য দিয়ে একটি তপস্বী জীবনের অবসান ঘটেছে। এই দুঃখজনক সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমস্ত স্বেচ্ছাসেবকরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ওম শান্তিঃ!! আরএসএস সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত ও সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবালেও শোকব্যক্ত করেছেন

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top