News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারকেলকুঞ্জ ও ঊনকোটিতে হেলিকপ্ঢার পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে
Image

নারকেলকুঞ্জ ও ঊনকোটিতে হেলিকপ্ঢার পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ পর্যটন দপ্তর দেশ-বিদেশের পর্যটকদের ভ্রমণের সুুবিধার্থে ডম্বরস্থিত নারকেলকুঞ্জ এবং ঊনকোটিতে হেলিকপ্ঢার পরিষেবা তথা ’হাওয়াই সফর’ চালু করার উদ্যোগ নিয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এই সংবাদ জানিয়েছেন৷ পর্যটন সচিব জানান, নারকেলকুঞ্জে হাওয়াই সফরে টিকিটের মূল্য জনপ্রতি ২,৩০০ টাকা ও ঊনকোটির জন্য ২,৫০০ টাকা ধার্য্য করা হয়েছে৷ প্রতিটি হাওয়াই সফরের জন্য ৪ জন যাত্রী অবশ্যই হতে হবে৷ এছাড়া জরুরি কারণে এই পরিষেবা স্থগিতও থাকতে পারে৷ সচিব জানান, ঊনকোটি পর্যটন কেন্দ্রকে বিশ্বের দরবারে পরিচিত করার লক্ষ্যে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী ইউনেস্কো ইতিমধ্যেই ঊনকোটিকে ওর্র্য়ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে৷ আশা করা যায় ঊনকোটি ওর্র্য়ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা লাভ করবে৷
সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব জানান, দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ স্থানে অত্যাধুনিক ৪৯টি লগ হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে৷ এরমধ্যে সিপাহীজলা অভয়ারণ্য, টেপানিয়া, আমবাসা, বড়মুড়া ইকোপার্ক ও নারকেলকুঞ্জে ৩১টি লগহাট ইতিমধ্যেই চালু করা হয়েছে৷ পর্যটন সচিব জানান, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহলকে ঢেলে সাজানোর জন্য স্বদেশ দর্শন-১ প্রকল্পের মাধ্যমে ওয়াচটাওয়ার, টিকিট কাউন্টার, পার্কিং, গ্যালারি শেড, ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টার এবং রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে৷ পর্যটকদের বিনোদনের লক্ষ্যে উজ্জয়ন্ত প্রাসাদে লাইট এণ্ড সাউণ্ড পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক ৮ কোটি ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে৷ আগরতলা মার্টসিটিকে এই কাজটি রূপায়নের দায়িত্ব দেওয়া হয়েছে৷ আশা করা যাচ্ছে শীঘই উজ্জয়ন্ত প্রাসাদে লাইট অ্যাণ্ড সাউণ্ড পরিষেবা চালু করা সম্ভব হবে৷
সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব আরও জানান, পর্যটকদের সুুবিধার্থে ৮নং জাতীয় সড়কের পাশে বিশালগড় ও শান্তিরবাজারে ওয়েসাইট অ্যামিনিটি নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে৷ এই ওয়েসাইট অ্যামিনিটিগুলি তৈরি করতে প্রায় ৬১ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে পর্যটন সচিব সাংবাদিক সম্মেলনে জানান৷ সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাসও উপস্থিত ছিলেন৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top