News Flash

  • Home
  • দেশ
  • চরম প্রতিকূলতার মধ্যেও সর্বশক্তিমানে অটল বিশ্বাস ছিল হীরাবেন মোদীর : মোহন ভাগবত
Image

চরম প্রতিকূলতার মধ্যেও সর্বশক্তিমানে অটল বিশ্বাস ছিল হীরাবেন মোদীর : মোহন ভাগবত

নাগপুর, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। আরএসএস-এর সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবতও শোকব্যক্ত করেছেন। শুক্রবার এক বার্তায় মোহন ভাগবত জানিয়েছেন, চরম প্রতিকূলতার মধ্যেও সর্বশক্তিমানে অটল বিশ্বাস ছিল হীরাবেন মোদীর।

একটি বিবৃতিতে আরএসএস-এর সরসঙ্ঘচালক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরা বা-এর মৃত্যুর মধ্য দিয়ে একটি তপস্বী জীবনের অবসান ঘটেছে। এই দুঃখজনক সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমস্ত স্বেচ্ছাসেবকরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। নিজস্ব মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন মাতাজি এবং চরম প্রতিকূলতার মধ্যেও সর্বশক্তিমানে অটল বিশ্বাস ছিল তাঁর। কর্তব্যপরায়ণ ও অর্থপূর্ণ জীবন কাটিয়েছেন তিনি। মোদীজি ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top