News Flash

Image

শ্রেণী কক্ষে আত্মঘাতী প্রধান শিক্ষক

আগরতলা, ৩০ জানুয়ারি(হি. স.) : বিদ্যালয়ের শ্রেণী কক্ষেই প্রধান শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। কারণ, মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন।

পুলিশ জানিয়েছে, জিরানিয়া বঙ্কিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস(৫৪) আত্মহত্যা করেছেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। তাঁদের কাছ থেকে জানা গিয়েছে, সকাল সাড়ে ৯টা নাগাদ ছাত্রছাত্রীদের বকুনি দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন আত্মঘাতী প্রধান শিক্ষক।খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওই আত্মহত্যার ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top