News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নয়ন কর্মযজ্ঞের মধ্য দিয়ে শহর আগরতলাকে সাজিয়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

উন্নয়ন কর্মযজ্ঞের মধ্য দিয়ে শহর আগরতলাকে সাজিয়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ আগরতলা শহর উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সুুন্দর ও সেরা শহর হিসেবে গড়ে উঠছে৷ বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞের মধ্য দিয়ে শহর আগরতলাকে সাজিয়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে৷ নবরূপে সজ্জিত আগরতলা আজ বহির্রাজ্যের পর্যটকদের কাছে মনমুগ্দকর এক শহর৷ আজ আগরতলার পুরাতন মোটরস্ট্যাণ্ড এলাকায় বহুতল কার পার্কিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের ভূমিপুজন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ তিনি বলেন, রাজ্যে এই প্রথম এধরণের বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা রাজ্যবাসীর জন্য গর্বের৷ এই প্রকল্প বাস্তবায়ণের মধ্য দিয়ে এক দিকে যেমন শহরের যানজট সমস্যার সমাধান হবে, অন্যদিকে সৃষ্টি হবে আয়ের সুুযোগ৷ শৃঙ্খলাবদ্ধ ভাবে গাড়ি পার্কিং এর পাশাপাশি ব্যবসাবাণিজ্যেরও প্রসার হবে৷ মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সফল বাস্তবায়ণে সবার সহযোগিতা প্রত্যাশা করেন৷
 মুখ্যমন্ত্রী বলেন, সাময়িক কিছুটা সমস্যা হলেও রাজ্যের উন্নয়নের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়ণে সমস্ত জনসাধারণকে এগিয়ে আসতে হবে৷ আগামী দিনে জনসাধারণের সহায়তায় অন্যান্য জায়গায়ও এ ধরণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গীকে পাথেয় করে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যে উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের সহায়তায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত ৮নং জাতীয় সড়কটি ৪ লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যে ৬টি জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে এবং নতুন আরও ৭টি জাতীয় সড়ক নির্মাণের জন্য অনুমোদন পাওয়া গেছে৷ এছাড়াও রাজ্যে ৪টি রোপওয়ে নির্মাণের অনুমোদন পাওয়া গেছে৷ এই সকল কর্মসূচি রূপায়ণে ব্যয় হবে ১০ হাজার ২২২ কোটি টাকা৷  
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার বলেন, আগরতলা শহরকে যানজটমুক্ত করার ক্ষেত্রে এই প্রকল্প একটি বিশেষ পদক্ষেপ৷ শহর আগরতলাকে পরিষ্কার পরিচ্ছন্ন সহ যানজটমুক্ত রাখার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে আগরতলা পুরনিগম৷ শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার পাশাপাশি পরিত্যক্ত জলাশয়গুলিকে ব্যবহারযোগ্য করে তার সৌন্দর্যায়ণে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে৷ অনুষ্ঠানে আগরতলা মার্ট সিটি লিমিটেডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডা. শৈলেশ কুমার যাদব বলেন, এই বহুতল কার পার্কিং এ প্রায় ২৮০টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে৷ বহুতল এই বিল্ডিং এর উচ্চতা হবে ৫০ মিটার৷ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরী হবে এই বহুতল কার পার্কিং ও কমার্শিয়াল কমপ্লেক্সটি৷ ২৯ বছরের জন্য এই জায়গাটি সরকার লিজে দিয়েছে বেসরকারি সংস্থার হাতে৷ ৩ বছরের মধ্যে এই নির্মাণের কাজ শেষ করা হবে৷ প্রায় ২০০ কোটি টাকা এই নির্মাণ কাজে ব্যয় হবে৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং৷ অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পুরনিগমের অতিরিক্ত কমিশনার মহম্মদ সাজ্জাদ পি, প্রকল্প রূপায়ণকারী সংস্থার প্রতিনিধি প্রেমকুমার আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top