News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত ৬৬ লাখ ৯৩ হাজার, মৃত্যু ১৪৭৭
Image

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত ৬৬ লাখ ৯৩ হাজার, মৃত্যু ১৪৭৭

ওয়াশিংটন, ৩০ ডিসেম্বর (হি. স.) : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৩১২ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ২০ হাজার। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৯৯৫ জনে। একই সময়ে সারা বিশ্বে ১ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৯৩ হাজার ৪৮০ জনে।

শুক্রবার সকাল ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৩ জন। প্রাণহানি হয়েছে ৪২০ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৬ হাজার ৬৪৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৭ জন। মারা গেছেন ২৩০ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ১৭ হাজার ৬৮৩ জন মারা গেছেন।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে ফের জাহাজ-সংক্রান্ত ঘটনা, বিস্তারিত জানার চেষ্টা চলছে: ভারতীয় দূতাবাস

মাসকাট, ১১ জুন (আইএএনএস): ওমানের শিনাস বন্দর সংলগ্ন সমুদ্রে ফের একটি জাহাজ-সংক্রান্ত ঘটনার খবর মিলেছে। বিষয়টির বিস্তারিত তথ্য…

ByByNews Desk Jun 11, 2026

মাদক সংকট মোকাবিলায় ভারত-চীনের একসঙ্গে কাজ করা জরুরি: প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিক রাহুল গুপ্ত

ওয়াশিংটন, ১১ জুন (আইএএনএস): সিন্থেটিক মাদক ও ফেন্টানিল পাচারচক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ভারত ও চীনের একযোগে কাজ করা…

ByByNews Desk Jun 11, 2026

ভারত-বুলগেরিয়া সম্পর্ককে আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপ দিতে হবে: জয়শঙ্কর

সোফিয়া, ১১ জুন (আইএএনএস): ভারত ও বুলগেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপান্তরিত করার ওপর…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top