News Flash

Image

বক্তাদের প্রশিক্ষণ দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷  শুক্রবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বক্তা প্রশিক্ষন শিবির৷ মুক্তধারা অডিটোরিয়ামে এই বক্তা প্রশিক্ষন শিবিরের সূচনা করেন বিজেপি-র নির্বাচনী প্রভারী ডাঃ মহেন্দ্র সিং৷ উপস্থিত ছিলেন সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী , সহ সভাপতি তাপস ভট্টাচার্য, সম্পাদক রতন ঘোষ সহ অন্যান্যরা৷  মূলত নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত সভা অনুষ্ঠিত হবে সেই সভায় বক্তারা কি ধরনের বিষয় উত্থাপন করে বক্তব্য রাখবেন তা নিয়ে মার্গ দর্শন করেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ ১ জানুয়ারী থেকে প্রত্যেক বিধানসভায় এই পথ সভা কার্যক্রম শুরু হবে৷ এক যোগে ৬০ টি মণ্ডলে হবে পথ সভা৷ এরপর ধারাবাহিক ভাবে এই কার্যক্রম আরো বাড়ানো হবে বলে জানান প্রদেশ নেতৃত্ব৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top