News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির বক্সনগর মন্ডলে এস সি মোর্চার উদ্যোগে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত
Image

বিজেপির বক্সনগর মন্ডলে এস সি মোর্চার উদ্যোগে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ বক্সনগর ভেলুয়ারচর বাজারে বিজেপির বক্সনগর মন্ডলের এস সি মোর্চার উদ্যোগে এক বিজয় সংকল্প সভা হয়৷ সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷  বক্সনগর ভেলুয়ারচর বাজারে বিজেপির ২০বক্সনগর মন্ডলের এস সি মোর্চার উদ্যোগে এক বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয় শুক্রবার৷ এই সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণ জেলা বিজেপি সহ সভাপতি তফাজ্জল হোসেন, জেলা প্রভারি জসীমউদ্দীন,এসি মোর্চার জেলার সভাপতি এস সি মোর্চার বক্সনগর মন্ডলের মণ্ডল সভাপতি নারায়ণ সরকার, বক্সনগর মণ্ডলের সাধারণ সম্পাদক অনিল দাস,মন্ডল সহসভাপতি বরুন কান্তি লস্কর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷ জেলা সহ-সভাপতি তাফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সরকারি ও বেসরকারি কর্মচারীদের একসঙ্গে ১২ শতাংশ ডি.এ বৃদ্ধি করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে গত ২৭ শে ডিসেম্বর৷ এই ঐতিহাসিক সিদ্ধান্তে গোটা রাজ্যের কর্মচারী মহল খুশি ও আপ্লুত৷ এই ঐতিহাসিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সারা রাজ্যে কর্মচারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত শাখা সংগঠনগুলি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে বিভিন্ন সভা মিছিল সংঘটিত করছে৷এরই অঙ্গ হিসাবে শুক্রবার এস সি মোর্চার উদ্যোগে বক্সনগর মন্ডলের উদ্যোগে ভেলুয়ারচর বাজারে ধন্যবাদ মিছিল ও পথসভা হয়৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top