News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Image

বাংলাদেশে মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ২৮ ডিসেম্বর (হি. স.) : বাংলাদেশে সেদেশে চালু হল মেট্রোরেল পরিষেবা। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টা নাগাদ মেট্রোরেলের উদ্বোধন করেন। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে নাম ফলক উন্মোচন করে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বুধবার উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রো রেলের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর মেট্রো প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। ছয় বগি বিশিষ্ট ১০ জোড়া ট্রেন চলাচল করবে আপাতত। বাংলাদেশের মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। পরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং দুই ট্রেন চলাচলের মাঝে সময়ের ব্যবধান কমানো হবে। পূর্ণ গতিতে ট্রেন চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি করে মেট্রোর ট্রেন চলবে। বাংলাদেশ মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, প্রতিটি স্টেশনে, যাত্রীদের ওঠা ও নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। একটি ট্রেন ২ হাজার ৩০০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top