News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ একর জমিতে গজিয়ে উঠা ১ লক্ষ গাঁজা গাছ নষ্ট করল পুলিশ
Image

৫ একর জমিতে গজিয়ে উঠা ১ লক্ষ গাঁজা গাছ নষ্ট করল পুলিশ

বিশালগড়(ত্রিপুরা), ২৮ ডিসেম্বর(হি. স.) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারও বড়সড় সাফল্য পেয়েছে বিশালগড় থানার পুলিশ। লালসিংমুড়া ভিলেজ এলাকায়  অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে যৌথ বাহিনী। এদিন প্রায় এক লক্ষ গাঁজা গাছ নষ্ট করতে সক্ষম হয়েছে পুলিশ, জানিয়েছেন  বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা। গাছগুলির বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা হবে বলে দাবি তাঁর।

বিশালগড় থানার ওসির কথায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বিশালগড় লালসিংমুড়া ভিলেজ এলাকায় ৫ একর জায়গা জুড়ে গজিয়ে ওঠা ১০টি গাজা বাগানে অভিযান চালানো হয়েছে। তাতে বিপুল পরিমাণে গাছ নষ্ট করা হয়েছে। বিশালগড় থানার ইন্সপেক্টর সুমন উল্লা কাজীর নেতৃত্বে সিআরপিএফ, এসপিও, মহিলা থানার পুলিশ সহ টিএসআর এর যৌথ অভিযানে ওই সমস্ত গাজা গাছ নষ্ট করা সম্ভব হয়েছে, বলেন তিনি।

সাথে তিনি যোগ করেন, ওই অভিযানে প্রায় এক লক্ষ গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। যার  বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে।

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top