News Flash

Image

ফিরে দেখা ২০২২, বিষয় : অপরাধজনিত

গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২২। বিদায়ী এক বছরে সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২২-এর ফ্ল্যাশব্যাকে অপরাধজনিত কয়েকটি খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার …

চুড়াইবাড়ি (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত ত্রিপুরার আন্তঃরাজ্য সীমান্তবর্তী বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের অভিযানে উদ্ধার ১.৩২ কোটি ২০ হাজার টাকার বা‌র্মিজ সুপা‌রি ও গাঁজা। এর সঙ্গে ধৃত মাদকদ্রব্য-বোঝাই দুটি ট্রাক সহ পশ্চিমবঙ্গের চার বসিন্দা।

যোরহাট (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : জনৈক মহিলা সাংবাদিকের ছবি ‘বুল্লি বাই’ অ্যাপে আপলোড করার সঙ্গে জড়িত মূল ষড়যন্ত্রকারীকে অসমে গ্রেফতার করেছেন দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (আইএফএসও) ইউনিট-এর আধিকারিকরা। অভিযুক্তকে স্থানীয় দিগম্বর চক এলাকার বাসিন্দা বছর ২১-এর নীরজ বিষ্ণোই বলে পরিচয় পাওয়া গেছে।

বদরপুর (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুর রেলওয়ে জংশনে এদিন রাতে ১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেসে পুলিশ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ২৮৭ বস্তা বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে। এর আগের দিন ৭ জানুয়ারি বদরপুরে যাত্ৰীবাহী একটি ট্রেন থেকে ৬১ বস্তা বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছিল।

ইমফল, ৯ জানুয়ারি (হি.স.) : মণিপুরে প্রাক-নির্বাচনী হিংসায় মৃত্যুবরণ করেছেন দুজন। তাঁদের একজন বিজেপি কার্যকর্তা আবুজাম জন (৫৮) এবং অন্যজন রাজ্যে নিয়োজিত ইন্ডিয়ান রিজার্ভ (আইআর) ব্যাটালিয়নের হাবিলদার তোম্বা ওরফে শশীকান্ত (৩৭)। এদিন রাত প্রায় দশটা নাগাদ ইমফল পশ্চিমের ওয়াঙ্গোই বিধানসভা কেন্দ্রের সামুরউ এলাকায় সংগঠিত হয়েছে ঘটনাটি।

ডিফু (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলং জেলার অন্তর্গত বোকাজান মহকুমার লাহরিজানে উদ্ধার হয়েছে ১.৫ (দেড়) কিলোগ্রাম হেরোইন। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারমূল্য ১০ কোটি টাকার বেশি।

ডিফু (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : কারবি আংলঙে উদ্ধার হয়েছে আরও ৭৯৫ গ্রাম হেরোইন। মাদকদ্রব্যের সঙ্গে উদ্ধার হয়েছে বন্যপ্রাণীর বহু অঙ্গপ্রত্যঙ্গও। উদ্ধারকৃত সামগ্রীগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ৭ কোটি টাকার বেশি। ড্রাগস ও জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ পাচারের অভিযোগে দুই তস্করকে গ্রেফতার করা হয়েছে।

গুয়াহাটি, ১৬ জানুয়ারি (হি.স.) : অসমে থানার দালাল-পাকড়াও অভিযানে গ্রেফতার ২৪২ জন দালাল।

চুড়াইবাড়ি (অসম), ৩০ জানুয়ারি (হি.স.) : অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত ত্রিপুরার আন্তঃরাজ্য সীমান্তবর্তী বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের অভিযানে উদ্ধার ২.৬৫ কোটি টাকার ২,৩৬০ কিলোগ্রাম গাঁজা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মদক পাচারকারীকে।

নগাঁও (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : গত রাতে নগাঁও কলেজের প্ৰাক্তন সাধারণ সম্পাদক তথা সারা অসম ছাত্র সংস্থা (আসু)-র প্ৰাক্তন নেতা কীৰ্তিকমল বরাকে গুলি করে ঘায়েল করেছে পুলিশ৷ পুলিশের দাবি, ছাত্রনেতা কীর্তিকমল বরা মাদক-বিরোধী অভিযানের সময় ‘পুলিশের ওপর হামলা’ করেছিলেন। তাই প্রাণ রক্ষায় পুলিশকে গুলি ছুঁড়তে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

বাগবাসা (ত্রিপুরা), ৩১ জানুয়ারি (হি.স.) : বহিঃরাজ্যে পাচারের পথে উত্তর ত্রিপুরার বাগবাসায় ম্যাক্স বোঝাই ১৫ লক্ষা‌ধিক টাকার গাঁজা উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

করিমগঞ্জ (অসম), ৩১ জানুয়ারি (হি.স.) : হেরোইন সহ এক যুবককে আটক করেছে করিমগঞ্জ সদর পুলিশ। এদিন সকাল ১১টা নাগাদ শহর সংলগ্ন বাখরশাল এলাকা থেকে ৩৩ গ্রাম হেরোইন সহ বাবুল দেববর্মা নামের যুবককে আটক করেছে সদর পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা।

শিলচর (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : অতিরিক্ত পুলিশ সুপারের ওপর প্ৰাণঘাতী হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে জখম হয়েছে কুখ্যাত ডাকাত তাজ উদ্দিন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রতকুমার সেন জখম হয়েছেন।

দরং ৫ ফেব্ৰুয়ারি (হি.স.) : দরং জেলার ধুলা থানার অন্তৰ্গত হিরাপাড়া গ্রামের কুদ্দুস আলি নামের ড্ৰাগস মাফিয়া পুলিশের গুলিতে বিদ্ধ।

শিলং, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলায় অভিযান চালিয়ে দুই ব্যক্তির হেফাজত থেকে ৪.২৭ লক্ষ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

আইজল, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আইজলের বেথেলহেম বেনথালং এলাকায় বিএসএফ-এর কাছাড়-মিজোরাম ফ্ৰন্টিয়ার এবং আইজল সেক্টরের যৌথ অভিযানে ৬.৫২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে মায়ানমারের এক নাগরিককে আটক করে বিএসএফ।

মানকাচর (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিএসএফ-এর গুলিতে ধরাশায়ী হয়েছে এক বাংলাদেশি গরু পাচারকারী৷ ঘটনা এদিন ভোররাত প্ৰায় ৩.০০টা নাগাদ দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থানা এলাকাধীন চর কুকুরমারায় ভারত-বাংলাদেশ সীমান্তে সংঘটিত হয়েছে৷

শিলং, ৮ মার্চ (হি.স.) : মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলায় অভিযান চালিয়ে বিএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী উদ্ধার করেছে প্রায় পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট। মাদকদ্রব্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আইজল, ১২ মার্চ (হি.স.) : মিজোরামের রাজধানী আইজলে ৭.৫৪১ কিলোগ্রাম ওজনের প্রায় চার কোটি ১৪ লক্ষ টাকার ৮২ হাজার ৯৫১টি নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এর সঙ্গে আটক করা হয়েছে জনৈক মহিলা ড্রাগস কারবারিকে।

গুয়াহাটি, ১৬ মার্চ (হি.স.) : আসাম পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে গুয়াহাটির গাড়িগাঁও দলবদ্ধ নাবালিকা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত বিকি আলি।

বরপেটা (অসম), ২১ মার্চ (হি.স.) : বরপেটার বিলরতারি হাতি রোডে সন্ধ্যারাত প্রায় সাড়ে সাতটা নাগাদ প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বনবাড়িয়া গ্রামের বাসিন্দা রিনিমা বেগম নামের মহিলা আইনজীবীর।

খেরনি (অসম), ২২ মার্চ (হি.স.) : পশ্চিম কারবি আংলং জেলার খেরনিতে এক শিশুধর্ষক হেফাজত থেকে পালাতে গেলে গুলি চালাতে হয়েছে পুলিশকে। শিশুধর্ষক গুলিবিদ্ধের নাম হরিন্দ্ৰ রাম।

গোয়ালপাড়া (অসম), ১ এপ্রিল (হি.স.) : সুপারি বোঝাই ট্রাকে ডাকাতি করতে এসে পুলিশের সঙ্গে সংগঠিত সংঘৰ্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে যথাক্ৰমে শাহজাহান আলি, সুরজ আলি এবং নজরুল ইসলাম নামের তিন ডাকাত।

ডিফু (অসম), ৪ এপ্রিল (হি.স.) : অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী কারবি আংলং জেলার বোকাজান মহকুমায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে আধাসেনা ও পুলিশ। পাশাপাশি দুই সহযোগী সহ জনৈক মহিলা ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে বোকাজান পুলিশ ও আধাসেনা।

শিবসাগর (অসম), ৫ এপ্রিল (হি.স.) : শিবসাগর জেলার বেতবাড়ি তামুলিবাজারের চাংমাই গ্রামের বাসিন্দা সুরজ গগৈয়ের পুলিশের গুলিতে মৃত্যু৷ ৪ মাৰ্চ আলফা (স্বাধীন)-এর সদস্যভরতি অভিযানে জড়িত থাকার অভিযোগে সুরজকে শিবসাগর জেলার সোনারি থেকে পুলিশ আটক করেছিল। এর পর তার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পালানোর চেষ্টা করেছিল সে। তখন পুলিশ তাকে রুখতে গুলি চালায়। গুলিবিদ্ধ সুরজ গগৈকে ভরতি করা হয়েছিল ডিব্ৰুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতে মৃত্যুবরণ করে সুরজ গগৈ।

চিরাং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : চিরাং জেলার রুনিখাতা থানার অন্তৰ্গত শুংরি দিশাবাড়িতে এক সংঘৰ্ষে মৃত্যু হয়েছে প্ৰাক্তন ন্যাশনাল লিবারেশন ফ্ৰন্ট অব বডোল্যান্ড (এনএলএফবি)-এর দুই সদস্য। আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্ৰকাশ মেধি।

করিমগঞ্জ (অসম), ৭ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ পুলিশের অভিযানে প্রায় ১৮ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে এদিন রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ হাইলাকান্দি জেলার সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানাধীন ইশানছড়া এলাকায়।

নগাঁও (অসম), ১০ এপ্রিল (হি.স.) : মধ্য অসমের নগাঁও জেলায় আগ্নেয়াস্ত্র পাচার-বাণিজ্যের সঙ্গে জড়িত অভিযোগে ধৃত জনৈক সামসুল হক পুলিশের হেফাজত থেকে পালাতে গেলে গুলিবিদ্ধ হয়েছে।

গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : পুলিশের গুলিতে হত গুয়াহাটির পল্টনবাজারে ডাকাতির মূল অভিযুক্ত তাইজ উদ্দিন।

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ) থেকে শিশু চুরির অভিযোগে দুই মহিলা মিনতি দাস ও মনীষা মিরিকে গ্রেফতার করে ভাঙাগড় থানার পুলিশ।

কোকরাঝাড় (অসম), ২১ এপ্রিল (হি.স.) : কোকরাঝাড় সদর থানায় নিয়ে আসা হয়েছে গ্ৰেফতারকৃত গুজরাটের ভাদগাম বিধানসভা কেন্দ্রের কংগ্ৰেস সমর্থিত নির্দলীয় বিধায়ক জিগনেশ মেভানিকে। জামিন আবেদন নাকচ করে মেভানিকে তিনদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন কোকরাঝাড়ের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম)।

বরপেটা (অসম), ২৬ এপ্ৰিল (হি.স.) : গুজরাটের নির্দলীয় বিধায়ক জিগনেস মেভানিকে এবার পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বরপেটার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম)। ২৫ এপ্রিল সন্ধ্যায় কোকরাঝাড়ের সিজেএম এক মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু বরপেটা থানায় রুজু আরেক মামলায় কোকরাঝাড় আদালতেই বিধায়ক জিগনেশ মেভানিকে গ্রেফতার করে নিজেদের জিম্মায় নেয় বরপেটা পুলিশ৷

হাইলাকান্দি (অসম), ২৬ মে (হি.স.) : এদিন মধ্যরাতে হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুর বিধানসভা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের গুলালিয়া এলাকায় উদ্ধার ৩.৫০ কোটি টাকার ব্যাটারি বোঝাই ছিনতাইকৃত দশ চাকার ট্ৰাক।

নগাঁও (অসম), ৩০ মে (হি.স.) : সড়ক দুর্ঘটনায় মৃত্যু বটদ্রবা থানায় হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত আশিকুল ইসলামের।

গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : গুয়াহাটিতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭টি কুখ্যাত চোর। তাদের কেউ ছিঁচকে, কেউ আবার মটর বাইক-স্কুটার বা মোবাইল চোর এবং মাদক কারবারি। এদের মধ্যে ছয়টি বালক ছিল৷

শিলচর (অসম), ৩ জুলাই (হি.স.) : পুলিশের গুলিতে খতম কুখ্যাত দুই ডাকাত কাছাড় জেলার কমরুল ইসলাম ওরফে লাকই মিয়াঁ (২৩) এবং আবুল হুসেন বড়ভুইয়াঁ (২২)।

গুয়াহাটি, ২৪ জুলাই (হি.স.) : গুয়াহাটিতে সিটি পুলিশের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ২০ কোটি টাকার মাদক-ট্যাবলেট ইয়াবা। ড্রাগস পাচারে জড়িত অভিযোগে মণিপুরের এক পুলিশকর্মী সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতরা সম্পর্কে কাকা-ভাতিজা।

করিমগঞ্জ (অসম), ১১ অক্টোবর (হি.স.) : বিএসএফ-এর ৭ নম্বর ব্যাটালিয়ন এবং করিমগঞ্জ সদর পুলিশের যৌথ অভিযানে এদিন ভোররাত প্রায় একটা নাগাদ নিউ করিমগঞ্জ রেলস্টেশন সংলগ্ন বাবা হোটেলের সম্মুখবর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কে উদ্ধার হয়েছে ৯ কেজি ৪৭৭ গ্রাম ওজনের হেরোইন। উদ্ধারকৃত বিপুল পরিমাণের হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৪৭ কোটি ০৪ লক্ষ টাকা। সেই সঙ্গে একটি লরি সহ মুহিব উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

শিলচর (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে বেআইনিভাবে বার্মিজ সুপারি পাচারের অন্যতম মূল অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড করিমগঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজারের বাসিন্দা মুসা আহমেদ সিদ্দিকিকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। শিলচর থেকে কুম্ভিরগ্রাম বিমানবন্দরে যাওয়ার পথে কাছাড়ের এসপি নোমাল মাহাতোর নেতৃত্বাধীন পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করেছে।

আইজল, ১৫ অক্টোবর (হি.স.) : মিজোরামে পুলিশ ও তাদের একটি ভগ্নী সংস্থার অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৩৪.১৮ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে লালাওম্পুইয়া (৪৫) নামের এক ড্রাগস পাচারকারীকে। এই অভিযান সংগঠিত হয়েছে চম্পাই জেলায়।

বাজা‌রিছড়া (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন নাগ্রায় বাজেয়াপ্ত করা হয়েছে ১৯৪টি সাবানের কেসে ২.৫০০ কিলোগ্রাম হেরোইন। এগুলির বাজারমূল্য কমপক্ষে ২০ কোটি টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে রাতাবাড়ি বিধানসভা এলাকাধীন দুল্লভছড়ার জবরুল হক (২৪) এবং হাইলাকান্দির রাজেল উদ্দিন তালুকদার (২৬) নামের দুই মাদক পাচারকারীকে।

বোকাজান (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজানে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে পাঁচ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে করিমগঞ্জ জেলার বাসিন্দা মাদক পাচারকারী সাহাবুদ্দিনকে।

গুমড়া (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : গুমড়া পুলিশের সাহায্য নিয়ে বিএসএফ-এর মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের অধীনস্থ ১ নম্বর ব্যাটালিয়নের অভিযানে ২ হাজারটি ইয়াবা ট্যাবলেট এবং ৩০৮.৪৭ গ্রাম ওজনের হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে একজনকে।

করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের মেদলে বিএসএফ-এর অভিযানে গাড়ি সমেত এক কোটি ৩ লক্ষ ১০ হাজার টাকার ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে উত্তর করিমগঞ্জের জগন্নাথি এলাকার ভিতরগুল গ্রামের জনৈক ইকবাল হুসেন (৩৫)-কে।

ডিফু (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : কারবি আংলঙে ১৫ কোটি টাকার মরফিন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

পাথারকান্দি (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএস‌পি) পার্থপ্রতিম দা‌সের নেতৃ‌ত্বে আসিমগ‌ঞ্জে বাজেয়াপ্ত হয়েছে প্রায় পাঁচ কো‌টি টাকার হে‌রোইন। ত‌বে এ ঘটনার সঙ্গে জড়িতরা ড্রাগস পাচারে ব্যবহৃত গাড়ি ছেড়ে পালালে কাউকে আটক করতে পারেননি পুলিশের অভিযানকারীরা।

করিমগঞ্জ (অসম), ১ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরের উপকণ্ঠ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীবাজার গ্রাম পঞ্চায়েতের লাফাসাইলে অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকার মাদক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছেন বিএসএফ-এর জওয়ানরা। তবে এর সঙ্গে জড়িত অভিযোগে কাউকে আটক করতে পারেনি বিএসএফ।

পাথারকা‌ন্দি (অসম), ৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি থানার অধীন সোনাখিরা পুলিশ চেকগেটে প্রায় চার কো‌টি টাকার হে‌রোইন উদ্ধার করেছেন অভিযানকারীরা। এর সঙ্গে এক‌টি অল্টো কার ও তার চালক এবং এক পাচারকারী সহ দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।

শিলচর (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : এদিন সন্ধ্যায় জিরিঘাট থানার ওসি চিত্তরঞ্জন বরার নেতৃত্বে মণিপুর রাজ্যের পার্শ্ববর্তী কাছাড় (অসম) জেলার জিরিঘাট দিঘলি বাহাদুরপুর এবং দিঘলি মণিপুরিবস্তিতে অভিযান চালিয়ে খুমনেকিম মার (৩৭) নামের এক মহিলার কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। নেশা জাতীয় ট্যাবলেট সহ ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

বাজারিছড়া (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : দামি গাড়িতে করে ড্রাগস পাচার করতে গিয়ে করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার রাঙামা‌টি‌তে ধরা পড়েছে প্রায় আট কো‌টি টাকার হে‌রোইন। এর সঙ্গে গা‌ড়ির চাল‌ককে গ্রেফতার করে জেলা পু‌লিশ।

শিলচর (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : এদিন রাতে ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নেমে কাছাড় জেলার লক্ষ্মীপুর পুলিশ একটি লরি থেকে বাজেয়াপ্ত করেছে মায়ানমারে ১ লক্ষ ৮০ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্তকৃত ইয়াবাগুলির আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৯ কোটি টাকার বেশি হবে।

শিলচর (অসম), ২২ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদরের শিলচরে ৪০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে আটক করেছে শিলচর সদর পুলিশ।

ধলাই (অসম), ৯ ডিসেম্বর (হি.স.) : এদিন রাতে কাছাড় জেলার ধলাই থানা এলাকায় স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ২ লক্ষ ইয়াবা ট্যাবলেট। মাদক দ্রব্য পাচারের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

মিজোরাম, ১০ ডিসেম্বর (হি.স.) : মিজোরামের মামিত জেলার জামোয়াং এলাকায় জ্বালিয়ে দেওয়া হয়েছে বার্মিজ সুপারি বোঝাই সাতটি লরি।

লামডিং (অসম), ১২ ডিসেম্বর (হি.স.) : লামডিঙে পুলিশের গুলিতে মৃত্যু সুপারি কিলার বিহারের বাসিন্দা মোহন কুমারের। খুনের মামলায় অভিযুক্ত মোহন কুমার পুলিশকর্মীর ওপর হামলা চালিয়ে গুলি করার চেষ্টা করেছিল।

বাজারিছড়া (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : গাড়িতে ‘অন ডিউটি এনএইচ ৫৪’-এর স্টিকার সেঁটে প্রায় ২০ কোটি টাকার মাদকদ্রব্য পাচার কর‌তে গি‌য়ে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত মিজোরামের সীমান্তবর্তী নাগ্রা এলাকায় পুলিশের জালে পড়েছে পাচারকরীরা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে কবীর আহমেদ এবং গপেন্দ্র দাস নামের দুজনকে। উভয়ের বাড়ি উত্তর ত্রিপুরায়।

শিলচর (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : এদিন ভোরে অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তবর্তী লায়লাপুরে ধলাই পুলিশের নাকা চেকিঙে এএস ১১ ডিসি ৮১৮৪ নম্বরের একটি বলেরো ডিআই মিনিট্রাকে তালাশি চালিয়ে ৬২ প্যাকেটে আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে ধলাই পুলিশ। এর সঙ্গে মাদক পাচারে জড়িত মণিপুরের তিন বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করেছে।

আইজল, ১৯ ডিসেম্বর (হি.স.) : মিজোরামের মায়ানমার সীমান্তবর্তী চাম্পাই জেলার থানকাউনে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৬০ কোটি টাকার ২০ কিলোগ্ৰাম ওজনের ক্রিস্টাল মেথামফেটামাইন ট্যাবলেট৷

ইমফল, ২৫ ডিসেম্বর (হি.স.) : আসাম রাইফেলস-এর মোরে ব্যাটালিয়ন ১২.৬০ কোটি টাকার ক্রস বর্ডার মাদকদ্রব্য উদ্ধার করেছে।

ইটানগর, ২৫ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় আসাম রাইফেলসের পৃথক দুই অভিযানে ইস্টার্ন নাগা ন্যাশনাল গভর্নমেন্ট (ইএনএনজি)-এর দুই সক্রিয় ক্যাডার আটক হয়েছে।

নগাঁও (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : সন্দেহজনক হেরোইন ভরতি ৫০টি কনটেইনার সহ দুই মহিলা মাদক কারবারিকে আটক করেছে নগাঁও জেলার অন্তর্গত মরিকলং থানার পুলিশ। তাদের হেফাজত থেকে নগদ ১,২০০ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

কাটিগড়া (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়ার হিলাড়ায় অভিযান চালিয়ে ১.৭০ কোটি টাকার ১৭ হাজারটি ইয়াবা ট্যাবলেট সমেত এক পাচারকারী জিয়াউর রহমানকে হাতেনাতে গ্রেফতার করেছে কাস্টমস এবং বিএসএফ-এর যৌথ বাহিনী।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top