News Flash

  • Home
  • দিনের খবর
  • শুক্রবার সকাল ১০টায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Image

শুক্রবার সকাল ১০টায় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

কলকাতা,২৭ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাওড়া স্টেশনেও যাওয়ার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রীর। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস- এর উদ্বোধন-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

এক নজরে প্রধানমন্ত্রীর শুক্রবারের সফরসূচি: সূত্রের খবর, শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দর থেকে ১০টা ১৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। সাড়ে ১০টায় গাড়িতে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী।

হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম এ শিশুদের সঙ্গে কথা বলবেন৷ হাওড়া থেকে ১১.১০-এ আইএনএস নেতাজি সুভাষ পৌঁছাবেন তিনি। সেখানে ১১.১৫ মিনিট নাগাদ নেতাজি মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। ১১.৩০ পর্যন্ত পায়ে হেঁটে নেতাজি মূর্তি থেকে আইএনএস নেতাজি সুভাষ পর্যন্ত নমামি গঙ্গা দেখতে দেখতে যাবেন। প্যারেড গ্রাউন্ডে থাকবে একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা সেটিও পায়ে হেঁটে দেখবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top