ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বিক্রম দেবনাথ। ডেপুটি হিসাবে থাকবেন পল্লব দাস। অনূর্ধ্ব-২৫ কর্মেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। শুধুমাত্র পাঞ্জাব ম্যাচের জন্যই ঘোষনা করা হলো ১৫ সদস্যের ত্রিপুরা দল। ১-৪ জানুয়ারি আসরের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। নির্বাচিত ক্রিকেটারদের বুধবার সকাল ১০ টায় নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে কোচ জয়ন্ত দেবনাথের কাচে রিপোর্ট করত বলেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেলো ২ ক্রিকেটার: আনন্দ ভৌমিক এবং সপ্তজিৎ দাস। দুজনই সুযোগ পেলেন ত্রিপুরা দলে। ত্রিপুরা ৮-১১ জানুয়ারি নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে মিজোরামের বিরুদ্ধে, ১৫-১৮ জানুয়ারি এম বি বি স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে, ২২-২৫ জানুয়ারি সল্ট লেইক স্টেডিয়ামে বাংলার বিরুদ্ধে, ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সাগরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে, ৫-৮ ফেবরুয়ারি জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে এবং ১২-১৫ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচ খেলবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এম বি বি স্টেডিয়ামে। পাঞ্জাব ম্যাচের জন্য ঘোষিত দল: বিক্রম দেবনাথ (অধিনায়ক), পল্লব দাস (সহ অধিনায়ক), বাবুল দে, সেন্টু সরকার, শ্যাম শাকিল গণ, দীপায়ন দেববর্মা, আনন্দ ভৌমিক, সপ্তজিৎ দাস, অর্জুন দেবনাথ, সারুক হুসেন, ইন্দ্রজিৎ দেবনাথ, তাপস মন্ডল, সন্দীপ সরকার, অমিত আলি এবং অমরেশ দাস। কোচ: জয়ন্ত দেবনাথ, অনুপ কুমার দাস, ফিজিও: রাজন চৌধুরি , ট্রেণার:রাজেশ প্যাটেল এবং ম্যানেজার: উত্তম বনিক।

সি.কে নাইডু, পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ১ জানুয়ারি থেকে, রাজ্য দল ঘোষিত
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















