News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া হাসপাতালে দুই নিরাপত্তা রক্ষীর মধ্যে মারামারি, আহত এক
Image

তেলিয়ামুড়া হাসপাতালে দুই নিরাপত্তা রক্ষীর মধ্যে মারামারি, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তা রক্ষীর মারে গুরুতর আহত অপর আরেক নিরাপত্তারক্ষী৷ ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে৷  ডিউটি সংক্রান্ত কোন এক বিষয় নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্মরত দুই বেসরকারি নিরাপত্তা রক্ষীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়৷ এতে কনিষ্ক জমাতিয়া নামের এক বেসরকারি নিরাপত্তা রক্ষীর মারে গুরুতর আহত হয় অপর আরেক নিরাপত্তারক্ষী সুজিত বিশ্বাস৷  হাসপাতালের অন্যান্য কর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনাটি সামাল দেয় এবং সুজিতকে হাসপাতালে ভর্তি করে৷ ঘটনার খবর পাঠানো হয় সুজিতের বাড়িতে এবং এস আই  নামক বেসরকারি নিরাপত্তা কোম্পানির তেলিয়ামুড়া সিকিউরিটি ইনচার্জ সুমন পালকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুজিতের পরিবারের লোকজন সহ সিকিউরিটি ইনচার্জ সুমন পাল৷  পরিবার থেকে জানা গেছে, তারা কনিষ্ক জমাতিয়া নামের ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করবেন৷

Releated Posts

পথ দুর্ঘটনা: বিএসএফের তৎপরতায় প্রাণে রক্ষা ২২ যাত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: উত্তর ত্রিপুরার জলাবস্তি এলাকায় এক পথ দুর্ঘটনায় ২২ জন যাত্রীবাহী একটি গাড়ি প্রায় ৫০ ফুট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে,…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বকেয়া মেটানো সহ ১২ দফা দাবিতে গণ-ডেপুটেশনে জুটমিল যৌথ আন্দোলন কমিটি

আগরতলা, ৪ এপ্রিল: বকেয়া প্রাপ্য দ্রুত মেটানোর দাবিতে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top