News Flash

  • Home
  • খেলা
  • এবার শেন ওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার
Image

এবার শেন ওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার

সিডনি, ২৬ ডিসেম্বর (হি.স.): ২৬ ডিসেম্বর মানেই বক্সিং ডে। এই বিশেষ দিনে দুনিয়াজুড়ে বসে খেলার আসর। বিশেষ করে ফুটবল, ক্রিকেট। মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্ট এক আলাদাই ঐতিহ্য। আজ সোমবার বক্সিং ডে টেস্ট শুরু হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। আর এই দিনটাকে চিরকালের জন্য স্মরণীয় করে রাখল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এ বছরই প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে সম্মান জানিয়ে একাধিক উদ্যোগ নিল তারা।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারের নাম বদলে রাখা হল শেন ওয়ার্ন অ্যাওয়ার্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ নিক হকলি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সিইও টড গ্রিনবার বক্সিং ডে টেস্ট চলাকালীন ওয়ার্নের নামে এই সম্মানের কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, এ বছরের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সর্বকালের সেরা এই স্পিনারের।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top