News Flash

  • Home
  • দেশ
  • আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন মামলা: বেণুগোপাল ধৃত, চন্দা এবং দীপক কোচারের তিন দিনের হেফাজতে সিবিআই
Image

আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন মামলা: বেণুগোপাল ধৃত, চন্দা এবং দীপক কোচারের তিন দিনের হেফাজতে সিবিআই

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স.): সোমবার আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও চন্দা কোচার এবং তার স্বামী দীপক কোচার এবং ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান ভেনুগোপাল ধূতকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠাল সিবিআই আদালত। ধৃতরা আইসিআইসিআই ব্যাঙ্ক আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত। শুক্রবার সন্ধ্যায় সিবিআই নয়াদিল্লিতে এই দম্পতিকে গ্রেফতার করেছিল এবং শনিবার মুম্বাইয়ের একটি বিশেষ সিবিআই আদালতে হাজির করলে তাদের সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠায়।

বিশেষ পাবলিক প্রসিকিউটরের বলেন, সিবিআই সমস্ত অভিযুক্তদের মুখোমুখি করার জন্য তিন দিনের হেফাজত চাওয়ার পর বিশেষ আদালতের বিচারক তিনজনকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠান।
প্রসঙ্গত, ২০১২সালে ভিডিওকন গ্রুপকে দেওয়া ৩,২৫০ কোটি টাকার ঋণে প্রতারণা এবং অনিয়মের অভিযোগে ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও চন্দা কোচারের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top