News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী চৌহান, প্রবাসী ভারতীয় সম্মেলনের জন্য জানালেন আমন্ত্রণ
Image

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী চৌহান, প্রবাসী ভারতীয় সম্মেলনের জন্য জানালেন আমন্ত্রণ

ভোপাল, ২৬ ডিসেম্বর (হি.স.): সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মুখ্যমন্ত্রী চৌহান প্রধানমন্ত্রীকে মধ্যপ্রদেশে চলমান উন্নয়ন কাজের কথা জানান। এর সাথে, তিনি জানুয়ারিতে ইন্দোরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রবাসী ভারতীয় সম্মেলন, জি-২০ শীর্ষ সম্মেলন, গ্লোবাল ইনভেস্টরস সামিট এবং খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সংগঠন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন এবং উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকের পরে মুখ্যমন্ত্রী চৌহান সাংবাদিকদের বলেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে খুব ফলপ্রসূ আলোচনা করেছেন এবং আসন্ন কর্মসূচি, উন্নয়ন এবং জনকল্যাণের বিষয়ে তাঁর কাছ থেকে নির্দেশও পেয়েছেন। তিনি বলেন, বিশ্বের ৮০ টিরও বেশি দেশ থেকে প্রবাসী ভারতীয়রা মধ্যপ্রদেশে আসবেন। মধ্যপ্রদেশের ঐতিহ্য অনুযায়ী তাদের স্বাগত জানানর ব্যবস্থা করা হচ্ছে। প্রবাসী ভারতীয় সম্মেলন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান হয়েছে।
মুখ্যমন্ত্রী শিবরাজ জানিয়েছেন, আগামী ১১-১২ জানুয়ারি মধ্যপ্রদেশে গ্লোবাল ইনভেস্টরস সামিট অনুষ্ঠিত হচ্ছে। গায়ানা এবং সুরিনামের রাষ্ট্রপতির পাশাপাশি প্রবাসী ভারতীয় সম্মেলন এবং বিনিয়োগকারী সম্মেলনের জন্য অনেক দেশের মন্ত্রীরা তাদের নিজ নিজ প্রতিনিধি দল নিয়ে আসছেন। এতে ৬৮টি দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ৩৪টি দেশের রাষ্ট্রদূত আসবেন। তিনি জানান, মধ্যপ্রদেশে জি-২০-এর ৮টি বৈঠক অনুষ্ঠিত হবে। খেলো ইন্ডিয়া যুব গেমসের লোগোও আজ ভোপালে উন্মোচন করা হবে। এই সমস্ত কর্মসূচি নিয়েও প্রধানমন্ত্রী মোদী অনেক পরামর্শ দিয়েছেন।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top