News Flash

  • Home
  • দিনের খবর
  • দলীয় কর্মীদের উচিত প্রধানমন্ত্রী মোদীর চিন্তাভাবনা ধারণ করে একটি সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা: জেপি নড্ডা
Image

দলীয় কর্মীদের উচিত প্রধানমন্ত্রী মোদীর চিন্তাভাবনা ধারণ করে একটি সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা: জেপি নড্ডা

গাজিয়াবাদ, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনাকে আত্মস্থ করার সময় বিজেপি কর্মীদের রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত, তবেই দেশ উপকৃত হবে বলে মনে করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রবিবার মোহন নগরের আইটিএস কলেজের অডিটোরিয়ামে দলীয় কর্মীদের সঙ্গে মন কি বাত অনুষ্ঠান শোনেন বিজেপি সভাপতি নড্ডা। তিনি বলেন, সমাজ ও দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী আজকের মন কি বাত-এ যা বলেছেন, তা তাঁর দূরদর্শিতার প্রতিফলন।

এরপর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ২০১৪ সালে মন কি বাত-এর প্রথম পর্ব উপস্থাপন করেছিলেন। আজ ৯৬টি পর্ব হয়েছে, কিন্তু আজও এর আকর্ষণীয়তা এবং প্রাসঙ্গিকতা রয়ে গেছে। এটি জনসাধারণের খুব পছন্দ হয়েছে। এর কারণ হল, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে সবসময় অরাজনৈতিক কথা বলেছেন এবং সমাজের কল্যাণের কথা বলেছেন। আমাদের সবাইকে এর গভীরতা বুঝতে হবে।
নাড্ডা আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি সামাজিকভাবে প্রাসঙ্গিক পরিষেবা অনুভূতি এবং সামাজিক সমস্যাগুলির সাথে যুক্ত হওয়া উচিত। এই অনুষ্ঠানে রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী, আঞ্চলিক সভাপতি মোহিত বেনিওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং, রাজ্যসভার সদস্য অনিল আগরওয়াল, মহানগর সভাপতি সঞ্জীব শর্মা এবং দলের অনেক বিশিষ্ট কর্মী-কর্তা উপস্থিত ছিলেন।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top