News Flash

Image

উচ্ছ্বাসে-উল্লাসে বড়দিন পালন বঙ্গবাসীর

কলকাতা, ২৫ ডসেম্বর (হি.স.) : রবিবার উচ্ছ্বাসে-উল্লাসে বড়দিন পালন করল বঙ্গবাসী। বড়দিনে সন্ধ্যাতেও রংবেরংয়ের পোশাক ও সান্তা টুপিতে মাতোয়ারা হল পার্ক স্ট্রিট সহ কল্লোলিনীর সব রাস্তা। শুধুই খুশির আমেজ। নতুন প্রজন্মের আবেগের স্রোত বয়ে গেল তিলোত্তমার রাস্তায়। সেখানে থাকা ফুডকোর্ট, খাবারের দোকানগুলির সামনে খুশির জটলা উৎসবের আমেজ বাড়িয়ে দেয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোচবিহার থেকে কাকদ্বীপ রাজ্যে বড়দিন উদযাপন হল উচ্ছ্বাসে, উল্লাসে। শীতের শুরুতে এটা ছিল বড় করে উদযাপনের দিন। যা সার্বজনীন উৎসবের চেহারা নিল।  
তবে শুধু কলকাতা নয়। মায়াপুর, ব্যান্ডেল চার্চ, দার্জিলিং, হাজারদুয়ারিতে এদিন রাতে যেন একটুকরো পার্কস্ট্রিট উঠে এসেছিল। পার্ক স্ট্রিটে বড় দিনের উদযাপন দেখতে সবার মন চায়। দুর্গাপুর, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, হুগলিসহ জেলাগুলিতেও বড়দিন উদযাপনে মানুষের স্বতঃস্ফূর্ত খুশি কোনও অংশে কম ছিল না। দুর্গাপুরে আর্নল্ড পার্কে ও জলপাইগুড়িতে বইমেলা প্রাঙ্গণেই পালিত হল বড়দিন। ইছামতী নদীতে পর্যটকরা ভিড় জমায়। জেলাগুলির পার্কেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে বড়দিনকে কেন্দ্র করে ছোটখাটো মেলাও বসে। বলা ভালো সারা বিশ্ব, কলকাতার সঙ্গে জেলার প্রান্তিক এলাকাতেও এদিন বড়দিন উদযাপনের সুর এক তারে বাঁধা ছিল।
এদিন ছিল ইংরেজি বছরের শেষ রবিবার। ফলে সরকারি অফিস বন্ধ ছিল। অনেকের কাজে ছুটি ছিল। ফলে রাজ্যের বিভিন্ন পিকনিক স্পট ভরপুর ছিল পর্যটকে। শীত কমে তাপমাত্রার উষ্ণতা এদিন কিছুটা বাড়লেও ছুটি কাটানো, তার সঙ্গে বন ভোজনে সাধারণ মানুষের বড় দিনের আনন্দের তাল কাটতে পারেনি তা।

Releated Posts

ছত্তীসগড়ে নকশালদের বিস্ফোরক সরবরাহের মামলায় ৩ জনের সাজা

রায়পুর/নারায়ণপুর, ১১ আগস্ট (আইএএনএস): ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় নকশালদের জন্য বিস্ফোরক সরবরাহের মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও…

ByByNews Desk Aug 11, 2026

বিহারের খাগড়িয়ায় প্রসাদ খেয়ে অসুস্থ ১৬৫-র বেশি, হাসপাতালে ভর্তি বহু মানুষ

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের খাগড়িয়া জেলার মানসি থানার অন্তর্গত আমনি পঞ্চায়েতের হিয়াদাতপুর গ্রামে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে…

ByByNews Desk Aug 11, 2026

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top