News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলা এখন লেবার সাপ্লাইয়ের হাব হয়ে উঠেছে : দিলীপ ঘোষ
Image

বাংলা এখন লেবার সাপ্লাইয়ের হাব হয়ে উঠেছে : দিলীপ ঘোষ

দুর্গাপুর, ২৫ ডিসেম্বর (হি. স.) : ‘ আগের ডাক্তার, বিজ্ঞানী, লেকচারার সাপ্লাই দিত। এখন বাংলা লেবার সাপ্লাইয়ের হাব হয়ে উঠেছে। বাংলায় চাকরি নেই, ভিন রাজ্যে হোটেল রেস্তোরাঁতে ওয়েটারের কাজ করছে এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে।’ রবিবার দুর্গাপুরে এই ভাষাতেই রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ীর জন্মদিনটি সারা দেশজুড়ে বিজেপি সুশাসন দিবস হিসাবে পালন করছে। রবিবার দুর্গাপুরে সগরভাঙায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মদিনে সুশাসন দিবসের অনুষ্ঠানে এসে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন,” বাংলায় কর্মসংস্থান নেই, শুধু বন্দুক গুলি চলে, আর জঙ্গিদের আঁতুরঘরে পরিণত হয়েছে, আর বাংলার ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে ভিন রাজ্যে গিয়ে হোটেল রেস্তোরাঁতে ওয়েটারের কাজ করছে। এর চেয়ে বড় লজ্জা কি হতে পারে। বাংলায় আগে ডাক্তার, বিজ্ঞানী, লেকচারার সাপ্লাই দিত। এখন বাংলা লেবার সাপ্লাইয়ের হাব হয়ে উঠেছে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top