News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী দুই কারবারিকে আটক করল পূর্ব থানার পুলিশ
Image

নেশা সামগ্রী দুই কারবারিকে আটক করল পূর্ব থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক দুই নেশা কারবারী৷ আটক করা হয় গাড়ি৷ উদ্ধার নেশা সামগ্রী৷  বৃহস্পতিবার পূর্ব থানায় সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সদর এস ডি পি ও- অজয় কুমার দাস৷ তিনি জানান বুধবার পূর্ব থানার ওসির কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নেশা সামগ্রী একটি গারি করে পাচার করা হচ্ছে৷ সেই মোতাবেক মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশকে বিষয়টি অবগত করেন তিনি৷ খবর পেয়ে সাধুটিলা দাস পাড়ায় যায় পুলিশ৷ সেখানে গিয়ে একটি গারিকে আটক করে পুলিশ৷ কিন্তু গারিতে থাকা দুইজন পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও আটক করে পুলিশ৷ আটক দুই যুবকের নাম পীযূষ দাস, বাড়ি সাধুটিলা এবং প্রসেনজিৎ দে, বাড়ি কাটা শ্যাওলা মজুমদার পাড়া৷ আটক গারির নাম্বার টট্ট০১ঙ্কড্ড০২৮৪৷ পরে গারিতে তল্লাশি চালিয়ে ২২ গ্রাম হেরোয়িন, নগদ ২২ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয় ৪৫০ টি খালি কৌটা৷

Releated Posts

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top