News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের লাতেহারে ১০ লক্ষ টাকা পুরস্কারের নকশাল গ্রেফতার
Image

ঝাড়খণ্ডের লাতেহারে ১০ লক্ষ টাকা পুরস্কারের নকশাল গ্রেফতার

লাতেহার, ২২ ডিসেম্বর (হি.স.): চান্দওয়া থানার অন্তর্গত হেসলা গ্রাম থেকে ১০ লাখ মূল্যের সিপিআই মাওবাদীর জোনাল কমান্ডার মুনেশ্বর গাঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তার কাছ থেকে নগদ ৫৩ হাজার টাকাও উদ্ধার করেছে।

লাতেহারের এসপি অঞ্জনী অঞ্জন গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে জোনাল কমান্ডার রবীন্দ্র গাঞ্জুর নেতৃত্বে সিপিআই মাওবাদীদের একটি দলকে জেলার চান্দওয়া থানার অন্তর্গত মাদমা গ্রামের কাছে কিছু ঘটনা ঘটাতে দেখা গেছে। খবরের পরে ইনস্পেক্টর অমিত কুমার গুপ্তের নেতৃত্বে একটি দল গঠন করা হয় এবং নকশালদের ধরতে অভিযান চালানো হয়। এদিকে চাঁদোয়া থানা এলাকার হেসলা গ্রামের কাছে থেকে মুনেশ্বর গাঞ্জুকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত নকশাল সিপিআই মাওবাদীর জোনাল কমান্ডার। সে চান্দওয়া থানা এলাকার মাদমা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার পুলিশ সুপার অঞ্জনী অঞ্জন এক সাংবাদিক সম্মেলনে বলেন, লাতেহার এবং লোহারদাগা জেলার বিভিন্ন থানা এলাকায় ধৃত জোনাল কমান্ডার মুনেশ্বরের বিরুদ্ধে ৭৮ টিরও বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃত নকশালবাদীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।

Releated Posts

এআই-তৈরি ভিডিও ঘিরে মহারাষ্ট্র সাইবার পুলিশের এফআইআর, প্রধানমন্ত্রী মোদি ও পীযূষ গয়ালকে নিশানা করার অভিযোগ

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ও বিকৃত (মরফড) ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ…

ByByNews Desk Jul 31, 2026

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top