News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ চলবে, স্থিতি থেকে একচুলও সরবে না সরকার, বিধানসভায় মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব, তুলোধোনা কংগ্ৰেস‘৭৫ বছরে কংগ্ৰেস সরকার পাট্টা দেয়নি, আজ কেঁদেকুটে একাকার’
Image

অসমে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ চলবে, স্থিতি থেকে একচুলও সরবে না সরকার, বিধানসভায় মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব, তুলোধোনা কংগ্ৰেস‘৭৫ বছরে কংগ্ৰেস সরকার পাট্টা দেয়নি, আজ কেঁদেকুটে একাকার’

‘মিজোরাম সীমান্তে অসম পুলিশ চরম ত্যাগ করেছে’

‘সীমান্ত বিবাদ সম্পর্কে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে’

গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : অসমে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সম্পর্কে তাঁর সরকার গৃহীত কঠোর স্থিতি থেকে একচুলও সরে আসবে না, আজ রাজ্য বিধানসভার শীতকালীন অধেবিশনের দ্বিতীয় দিন সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা।

নগাঁও জেলার বটদ্রবা এবং অসমের বিভিন্ন প্রান্তে রাজ্য প্রশাসনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গতকাল বিধানসভার ভিতরে এবং বাইরে বিরোধীরা হইচই ফেলে দিয়েছিলেন। এর ওপর জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা উচ্ছেদ সম্পর্কে তাঁর সরকার যে কঠোর স্থিতি অবলম্বন করেছে তা স্পষ্ট করে দিয়েছেন।

মুখ্যমন্ত্ৰী বলেন, ‘রাজ্যে যতদিন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে, ততদিন উচ্ছেদ চলবেই। যাদের পাট্টা নেই কেবল তাদেরই উচ্ছেদ করেছি।’ তিনি বলেন, ‘গত ৭৫ বছর ধরে কংগ্ৰেস সরকার তাদের পাট্টা দেয়নি। কংগ্ৰেস তাদের নিরাপত্তাহীন অবস্থায় রেখে রাজনীতি করেছে। ৭৫ বছর পাট্টা না দিয়ে এই কংগ্রেস এখন বটদ্ৰবার উচ্ছেদ নিয়ে মায়াকান্না জুড়েছে। আজ না কেঁদে, আগে কাঁদা উচিত ছিল। এমন-কি, ওই অঞ্চলে একটি ভালো বিদ্যালয়ও দেয়নি কংগ্ৰেস।’

উচ্ছেদের শিকার মানুষজনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘তাদের ভোট আমাদের প্রয়োজন নেই। নিৰ্বাচনী ইস্তাহারে আমরা বলেছিলাম, মাত্র দেড় বছরে সবকিছু আমি করতে পারব না। বটদ্ৰবায় যার যার প্ৰকৃত ভূমি নেই, তাদের ভূমি দিতে জেলাশাসককে বলেছি। যাদের পাট্টা নেই, অথচ ভূমি বেদখল করে আছেন, কেবল তাদেরই আমরা উচ্ছেদ করেছি৷’

তিনি বলেন, ‘গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযান চালাতে উচ্চ আদালত নিৰ্দেশ দিয়েছে। নিম্ন অসমের মানুষ পরিবার পরিকল্পনা না মানলে ৫০ বছর পর মরতে হবে৷ আদালত বলেছে, ভূমির ব্যবস্থা করে দাও। কিন্তু আমি কোথা থেকে ভূমির জন্ম দেব?’ মুখ্যমন্ত্ৰী আরও বলেন, ‘গোয়ালপাড়া কংগ্ৰেস বিধায়করা হাইকোৰ্টে পিটিশন দিন উচ্ছেদ না চালাতে৷ পিটিশন না দিয়ে পরে কেঁদে-কুটে কোনও লাভ হবে না।’ নিয়ম অনুযায়ী উচ্ছেদ চলতে থাকবে বলে হিমন্তবিশ্ব বলেন, ‘সত্ৰের (ধর্মীয় প্রতিষ্ঠান) জমি যারা দখল করে আছেন, এখনও সময় আছে, সরে যান। আমি বিনম্ৰতার সঙ্গে বলছি, সত্ৰের আশপাশ এলাকা থেকে সরে যান৷’
আন্তঃরাজ্য সীমা সমস্যা সম্পৰ্কে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা বলেন, ‘মিজোরাম সীমান্তে অসম পুলিশ চরম ত্যাগ করেছে। এখনও একজন পুলিশ সুপার মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন।’

মুখ্যমন্ত্ৰী বলেন, উত্তর-পূৰ্বাঞ্চলকে শক্তিশালী করার দিকে এগোচ্ছি আমরা। আলাপ-আলোচনার মাধ্যমে এগোচ্ছি। মেঘালয়ের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, অরুণাচলের সঙ্গেও আলোচনা বহু এগিয়েছে, নাগাল্যান্ডের সঙ্গে সৌহাৰ্দ্যপূৰ্ণভাবে আলোচনা এগোচ্ছে। যে সব বিষয়ে কঠোর হওয়া দরকার, সে সব ব্যাপারে কঠোর হয়েছি, বলেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।

Releated Posts

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top