News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সেনাসহ নিহত ৩
Image

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সেনাসহ নিহত ৩

ইসলামাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানে বোমা বিস্ফোরণ অব্যহত । সোমবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ জেলায় আত্মঘাতী এক বোমা বিস্ফোরণে এক সেনা ও দুইজন সাধারণ নাগরিক নিহত হয়েছে। সোমবার রাতের এই ঘটনায় এক সাধারণ নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) ।

এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও এক সাধারণ নাগরিক নিহত এবং আরও নয় সাধারণ নাগরিক আহত হয়েছিল। এদিকে সোমবার রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার উমর ফারুক চকের কাছে আরেকটি বিস্ফোরণে অন্তত ১৩ বেসামরিক আহত হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। খুজদার থানার এসএইচও মুহাম্মদ জান সাসোলি স্থানীয় সংবাদ মাধ্যম ডন ডটকমকে জানিয়েছেন, বিস্ফোরকটি ওই এলাকায় একটি মোটরসাইকেলে রাখা ছিল। আহতদের খুজদারের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক বিবৃতিতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেনজো হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “নিরপরাধ জনগণকে লক্ষ্যস্থল করা সন্ত্রাসীরা জাতির শত্রু। কোনও ধর্ম বা সমাজ এ ধরনের রক্তপাতের অনুমতি দেয় না।” আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন খুজদার থানার আরেক কর্মকর্তা। ৫ ডিসেম্বর গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী উত্তর ওয়াজিরিস্তানের জাল্লার আলগাদ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এ সময় এক সেনাও নিহত হয়।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top