News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা : অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত অবস্থায় পঁচাগলা মৃতদেহ উদ্ধার
Image

ত্রিপুরা : অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত অবস্থায় পঁচাগলা মৃতদেহ উদ্ধার

কৈলাসহর(ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় আবারও এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঊনকোটি জেলায় কৈলাসহর হালাইরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় রাবার বাগানে অজ্ঞাত পরিচয় ঝুলন্ত পঁচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ওই ঘটনা খুন নাকি আত্মহত্যা, পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা জ্যোতিষ দাস  জানিয়েছেন, কৈলাসহর হালাইরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বিমল দাসের রাবার বাগানের পাশে তাঁর একটি পুকুর রয়েছে। কিছুদিন পরপর তিনি পুকুরের মাছ চাষের খোঁজ নিতে যান। সেই মোতাবেক সোমবার সকালে সাড়ে দশটা নাগাদ পুকুরের মাছ দেখতে গিয়ে পাশের রাবার বাগানে  ঝুলন্ত অবস্থায় এক যুবকের পঁচাগলা মৃতদেহ দেখতে পান তিনি। সাথে সাথে  তিনি স্থানীয় মানুষ এবং গ্রাম প্রধানকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের  জন্য পাঠিয়েছে। জ্যোতিষ দাসের দাবি, মৃতদেহের পাশে নেশা সামগ্রী প্রত্যক্ষ করেছেন তিনি। তাঁর আরও দাবি, ওই যুবক হালাইরপাড়  গ্রামের বাসিন্দা নন। তাঁর মতে, ওই যুবককে খুন করে মৃতদেহ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। ওই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্তে নেমেছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top