News Flash

Image

বিলাসিপাড়া মহকুমাকে জেলায় উন্নতীত করার দাবিতে অবস্থান

বিলাসিপাড়া (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসিপাড়া জেলা দাবি কমিটি আজ সোমবার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বিলাসিপাড়া মহকুমাকে জেলায় উন্নীত করার দাবিতে একটি স্মারকলিপি প্রেরণ করেছে।

এ ব্যাপারে কমিটির সদস্যরা জানান, বিলাসিপাড়া মহকুমার জনসংখ্যা, ভৌগলিক এলাকা ও পরিকাঠামো সহ জেলা গঠনের জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা রয়েছে। তাঁরা ২০১৩ সাল থেকে বিলাসিপাড়া মহকুমাকে জেলায় উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু আজ পর্যন্ত কোনও সরকারই এ ব্যাপারে সদিচ্ছা দেখায়নি বলে অভিযোগ করেন তাঁরা। বলেন, যার জন্য জেলা দাবি কমিটি, বিভিন্ন দল ও সাধারণ মানুষ বিলাসিপাড়া মহকুমা কার্যালয়ের সামনে আধঘণ্টার অবস্থান ধরনা কর্মসূচি পালন করেছেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top