News Flash

Image

নির্মীয়মাণ তিন তলা বাড়ি থেকে পড়ে আহত নির্মাণ শ্রমিক

বঙাইগাঁও (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : নির্মীয়মাণ তিন তলা বাড়ি থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। ঘটনাটি সংঘটিত হয়েছে বঙাইগাঁও জেলার মানিকপুর থানাধীন মানিকপুর চারিয়ালিতে।

জানা গেছে, মানিকপুর চারিয়ালিতে একটি তিন তলা বাড়ি নির্মাণের কাজে অন্যান্য শ্রমিকের সঙ্গে নিয়োজিত ছিলেন ধুবড়ি জেলার কালাহাটের হাসন আলি। সোমবার সকালের দিকে কাজ করার সময় আচমকা তিন তলা থেকে নীচে পড়ে গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি।

নির্মাণ কাজে নিয়োজিত অন্যান্য শ্রমিকরা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকপুর মহাত্মা গান্ধী আদৰ্শ চিকিৎসালয়ে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থা সংকটজনক দেখে সেখানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন বরপেটা ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

উল্লেখ্য, মানিকপুরের মৌখোয়া গ্রামের জুলহাস আলি নামের জনৈক ব্যক্তির নির্মীয়মাণ তিন তলা বাড়িতে ধুবুড়ির নুর ইসলাম নামের ঠিকাদার কোনও ধরনের সুরক্ষা ব্যবস্থা না নিয়ে নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top