News Flash

Image

বিজেপিতে যোগ দিলেন মেদারতারির শতাধিক মুসলমান

মানকাচার (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : আজ সোমবার বিজেপির দক্ষিণ শালমারা-মানকাচর জেলা কিষাণ মোর্চা মেদেরতারিতে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে তিন শতাধিক মুসলমান সম্প্রদায়ের ভোটার বিজেপিতে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক নিবারণ লস্কর, অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সদস্য ওসমান গণি এবং গত বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী আসাদুর ইসলাম (বাচ্চু)।

উল্লেখ্য, মেদারতারির গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেস এবং এআইইউডিএফ দলের সদস্যপদ ত্যাগ করে আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলে যোগ দিয়েছেন আজ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top