News Flash

Image

নয়াগ্রামে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

ঝাড়্গ্রাম, ১৯ ডিসেম্বর ( হি. স.) : গলায় ফাঁস লাগানো অবস্থায় একই গাছে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নয়াগ্রাম থানার খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্স সংলগ্ন জঙ্গলে এলাকায়। এদিন সকালে স্থানীয় বাসিন্দার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে মৃত প্রেমিকের নাম সঞ্জয় মল্লকি (২৫)। বাড়ি সাঁকরাইল থানার কুস্তড়িয়া গ্রামে, মৃত প্রেমিকার বয়স (১৬) বাড়ি ওই থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ দিন আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। যেহেতু কিশোরীর বয়স ১৬ বছর তাই পরিবারের লোকজনেরা বাড়ি থেকে মেনে নেয়নি। যার ফলে দুই প্রেমিক যুগল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানায় গত ১৪ ডিসেম্বর লিখিত ভাবে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপর পরিবারের লোকজনের জানতে পারেন তারা নয়াগ্রাম থানার খড়িকামাথানী এলাকায় রয়েছে। রবিবার বিকেলে মেয়ের পরিবারের লোকজনেরা খড়িকামাথানী এলাকায় পৌছালে দুই প্রেমিক যুগল মার্কেট কমপ্লেক্সের পাশে জঙ্গলে ঢুকে যায়। পরে এদিন সকালে একটি গাছে ঝুলন্ত দুই প্রেমিক যুগলের মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজনেরা। এবিষয়ে গোপীবল্লভপুরের এসডিপিও মাকওয়ানা মিত কুমার সঞ্জয় বলেন ” এদিন নায়গ্রামে ছেলে মেয়েদের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা। ১৪ ডিসেম্বর নায়াগ্রাম থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। কেন এই ঘটনা পুলিশ তদন্ত করছে।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top