News Flash

Image

কিশনগঞ্জে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দফতরের, গ্রেফতার ৭

কিশনগঞ্জ, ১৯ ডিসেম্বর (হি. স.) : বিহারের কিশনগঞ্জে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি দফতরের কর্মীরা। এদিনের অভিযানে ভাটিতে থাকা প্রায় ৫০০ কেজি চোলাই মদ তৈরির কাঁচামাল পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া সাতজন মাতালকে গ্রেফতার করেছেন আবগারি কর্মীরা।

সোমবার কিশনগঞ্জের কোচাধামান থানার পাপলা আদিবাসী পাড়ার একটি অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে দিয়েছে আবগারি কর্মীরা। এছাড়া অভিযান চালিয়ে এই ভাটির থেকে প্রায় ৫০০ কেজি চোলাই মদ তৈরির কাঁচামাল পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভাটির মালিক ও কর্মীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
এছাড়া উত্তরবঙ্গের রামপুর থেকে নেশাগ্রস্ত অবস্থায় কিশনগঞ্জ শহরে প্রবেশের সময় আবগারি কর্মীরা সাতজন মাতালকে গ্রেফতার করেছে। কিশনগঞ্জের আবগারি সুপার তারিক মাহমুদ জানিয়েছে, ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top