News Flash

  • Home
  • দেশ
  • রাইগড়ে বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১০ জন যাত্রী
Image

রাইগড়ে বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত্যু চালকের, আহত কমপক্ষে ১০ জন যাত্রী

রাইগড়, ১৯ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের রাইগড় জেলায় মুম্বই-পুণে এপ্রেসওয়ের ওপর যাত্রীবোঝাই বাস ও কন্টেনারের সংঘর্ষে প্রাণ হারালেন ওই বাসের চালক। এছাড়াও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাইগড়ের খোপোলি এলাকায়। রাইগড় পুলিশ জানিয়েছে, সিন্ধুদুর্গ থেকে ৩৫ জন যাত্রীকে নিয়ে শাহপুর যাচ্ছিল ওই বাসটি। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন যাত্রীরা।

কন্টেনারটি পেছন দিক থেকে বাসে ধাক্কা মারে, ধাক্কা লেগে বাস থেকে নীচে পড়ে যান চালক। তিনি কন্টেনারের চাকার নীচে এসে পড়ায় ঘটনাস্থলেই মারা যান। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে মুম্বই-পুণে এপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top