News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস তালিকায় গরমিলের অভিযোগে বিজেপি-র বিক্ষোভে উত্তাল বাঁকুড়া
Image

আবাস তালিকায় গরমিলের অভিযোগে বিজেপি-র বিক্ষোভে উত্তাল বাঁকুড়া

বাঁকুড়া, ১৯ ডিসেম্বর (হি. স.) : আবাস যোজনার সদ্য প্রকাশিত তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুলে বাঁকুড়ার রানিবাঁধের বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। রানিবাঁধ ব্লকের বিভিন্ন প্রান্তের কয়েকশো বিজেপি কর্মী সমর্থক সোমবার দীর্ঘক্ষণ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

তাঁদের দাবি, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকায় ব্যাপক গরমিল রয়েছে। তাঁদের অভিযোগ, রানিবাঁধ ব্লকের পুড্ডি, বারিকুল, রাজাকাটা, রুদড়া, রাওতড়া-সহ মোট আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামে প্রকৃত গৃহহীনদের নাম বাদ দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম তালিকায় রয়েছে। সেই তালিকার ভিত্তিতে সমীক্ষা করতে গিয়ে আশা কর্মী ও সিভিক কর্মীদের পড়তে হচ্ছে হুমকির মুখে। সেই হুমকির মুখে পড়ে সমীক্ষক দল যথাযথ সমীক্ষা করতে পারছেন না। এই পরিস্থিতিতে প্রকৃত সমীক্ষা করে পাকা বাড়ির মালিকদের তালিকা থেকে বাদ দিয়ে গৃহহীনদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। এরপরও ব্যবস্থা নেওয়া না হলে সেক্ষেত্রে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

বিজেপি নেতার বক্তব্য, “যাদের তিন তলা, চার তলা বাড়ি রয়েছে, বাইক রয়েছে, তারাই বাড়ি পাচ্ছে। আসলে যাঁদের প্রয়োজন, তাঁরা পাচ্ছেন না।”

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্রদের তিন দাবি নিয়ে কোনও আপস নয়, গ্রেফতার বা হুমকিতেও আন্দোলন থেকে সরব না: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে জন্তর মন্তরে চলা আন্দোলনস্থলে শনিবার অনশনরত ছাত্রদের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top