News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাইকোর্টের রায়ে চাকরি হারাতে পারেন বাম আমলে নিয়োগ করা ২৫ জন ফার্মাসিস্ট
Image

হাইকোর্টের রায়ে চাকরি হারাতে পারেন বাম আমলে নিয়োগ করা ২৫ জন ফার্মাসিস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷  পূর্বতন বামফ্রন্ট সরকারের ভুলের কারণে চাকুরিচ্যুত হয়েছে রাজ্যের ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকাকে৷ চাকুরি হারিয়ে বর্তমানে এই সকল শিক্ষকরা এক প্রকার অসহায়তার মধ্যদিয়ে দিন যাপন করছে৷ এই শিক্ষকদের যে হাল হয়েছে, একই হাল হতে চলেছে এসসি, এসটি ক্যাটাগরি ভুক্ত ২৫ জন এলোপ্যাথি ফার্মাসিস্টের৷ জানা যায় ২০১৩ সালের ৩০ সেপ্ঢেম্বর রাজ্য সরকার একটা ওয়াক-ইন-ইন্টারভিউ নেয় এলোপ্যাথি ফার্মাসিস্টের ৭৩ টি শূন্যপদ পূরণ করার জন্য৷ ৭৩ টি শূন্যপদের মধ্যে ৬০ টি শূন্যপদ এসসি, এসটিদের জন্য সংরক্ষিত ছিল৷ বাকি ১৩ টি পদ ছিল অন্যান্যদের জন্য৷ ত্রিপুরা রাজ্যের সংরক্ষণ আইনে বলা হয়েছে ৩১ শতাংশ এসটি এবং ১৭ শতাংশ আসন এসসি-দের জন্য সংরক্ষণ করা যাবে৷ এলোপ্যাথি ফার্মাসিস্টের ৭৩ টি শূন্যপদ পূরণের ক্ষেত্রে দেখা গেছে ৮৪ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে৷ এই নিয়ে ২০১৫ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়৷ উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ এই রিট পিটিশন খারিজ করে দেয়৷ পরবর্তী সময় পঙ্কজ ভৌমিক, রাজীব রায় সহ আরও দুই জন নতুন করে আরও দুইটি রিট পিটিশন দাখিল করে৷ এই দুইটি রিট পিটিশনের উপর শুনানি হয় উচ্চ আদালতে৷ সোমবার উচ্চ আদালত রায় দান করে৷ উচ্চ আদালত জানিয়ে দিয়েছে কোন ভাবেই ৫০ শতাংশের বেশি আসন সংরক্ষণ করে শূন্যপদ পূরণ করতে পারবে না রাজ্য সরকার৷ ফার্মাসিস্ট এলোপ্যাথির ৭৩ টি শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকার যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে, তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top