News Flash

  • Home
  • দেশ
  • অবৈধ বালি তোলার দায়ে কোতুলপুরে গ্রেফতার ১
Image

অবৈধ বালি তোলার দায়ে কোতুলপুরে গ্রেফতার ১

বাঁকুড়া, ১৯ ডিসেম্বর (হি. স.) : নদীগর্ভ থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানা রবিবার রাতে দ্বারকেশ্বর নদের সামরোঘাটের তারা মায়ের মন্দিরের কাছে অভিযান চালায়।অভিযানের সময় নদীগর্ভ থেকে যন্ত্রের সাহায্যে বালি তোলার একটি সাকসান যন্ত্র ও তার যাবতীয় সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। এই ‘সাকসান যন্ত্র’ দিয়ে অভিনব কায়দায় অবৈধ বালি তোলার কাজ চলছিল । অনুমতি ব্যতীত বালি তোলার কাজ চলছিল বলে জানা গেছে। পুলিশি অভিযানের সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে একজন ধরা পড়ে । ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম গোপাল বিশ্বাস (৩৫)। তার বাড়ি ইন্দাস থানার কুলসুন্দাতে । পলাতক বাকিদের খোঁজে ইন্দাস ও কোতুলপুর থানার পুলিশ অভিযান চালাচ্ছে। হিন্দুস্থান সমাচার / সোমনাথ

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top