News Flash

  • Home
  • দেশ
  • মোটরবাইক-ডাম্পারের সংঘর্ষে হত তিন, আহত আরও তিনজন
Image

মোটরবাইক-ডাম্পারের সংঘর্ষে হত তিন, আহত আরও তিনজন

ছিন্দওয়ারা, ১৮ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা সদরের কাছে চন্দনগাঁওতে একটি দ্রুতগামী ডাম্পার একটি মোটরবাইকে থাকা দুই জনকে এবং একজন পথচারীকে ধাক্কা দেওয়ার পরে একটি গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কোতোয়ালি থানা এলাকার চন্দনগাঁওয়ের কাছে বালু ভর্তি একটি ডাম্পার ডিভাইডার ভেঙ্গে অন্য দিকে যাওয়া মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ও এক পথচারীকে পিষে কিছুদূর গিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন ও একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান এবং একটি গাড়িতে থাকা তিনজন আহত হয়, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম সঞ্জয় (৩৫), রামলাখান (৩২) এবং অর্জুন (১৮)৷ পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top