News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বের কল্যাণের স্বার্থে কাজ করার জন্য আমরা পরাশক্তি হতে চাই : রাজনাথ সিং
Image

বিশ্বের কল্যাণের স্বার্থে কাজ করার জন্য আমরা পরাশক্তি হতে চাই : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): বিশ্বের কল্যাণের স্বার্থে কাজ করার জন্য আমরা পরাশক্তি হতে চাই। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সকালে নতুন দিল্লিতে আয়োজিত ফিকি-র ৯৫ তম বার্ষিক সম্মেলনে ও বার্ষিক সাধারণ সভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “লালকেল্লা থেকে নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদী দেশের কাছে পাঁচটি অঙ্গীকারের কথা বলেছিলেন, যেগুলি ভারতকে সুপার পাওয়ার করার জন্য অপরিহার্য।” একইসঙ্গে রাজনাথ সিং জানিয়েছেন, আমরা কোনও দেশে আধিপত্য বিস্তার করতে চাই অথবা অন্য কোনও দেশের এক ইঞ্চি জমিও দখল করার ইচ্ছা নেই আমাদের।

ভারতীয় সেনাবাহিনীর শৌর্য্যের প্রশংসা করে রাজনাথ সিং বলেছেন, গালওয়ান হোক অথবা তাওয়াং আমাদের বাহিনী তাদের সর্বদা নিজেদের বীরত্ব প্রমাণ করেছেন। রাজনাথ আরও বলেছেন, ১৯৪৯ সালে চীনের জিডিপি ভারতের চেয়ে কম ছিল। ১৯৮০ সাল পর্যন্ত, ভারত শীর্ষ ১০ অর্থনীতির তালিকায়ও ছিল না… ২০১৪ সালে ভারত বিশ্ব অর্থনীতিতে নবমতম অবস্থানে ছিল। বর্তমানে ভারত ৩.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top