ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। মারা গেলো প্রতিভাবান খো খো খেলোয়াড় রাজীব সরকার। শুক্রবার গভীর রাতে ঘুমের মধ্যেই ব্রেইন স্ট্রোক করে। মৃত্যুকালে ওর বয়স হয়েছিলো ১৭ বছর। ২৪ ডিসেম্বর থেকে কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র খো খো প্রতিযোগিতা। ত্রিপুরা দলে নির্বাচিত হয়েছিলো ওই খেলোয়াড়টি। ওর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ক্রীড়া মহলে। উমাকান্ত কোচিং সেন্টারের ওই খেলোয়াড়টির মৃত্যুতে ভেঙ্গে পড়েন ওই সেন্টারের কোচ মিনতি পাল এবং ছাত্র-ছাত্রীরা। এদিন বিকেলে উমাকান্ত কোচিং সেন্টারের পক্ষ থেকে স্মরণসভা করা হয়। এবং শোক জানানো হয়। প্রসঙ্গত: সদ্যসমাপ্ত ক্লাব খো খো আসরে সংহতির হয়ে খেলেছিলো সে। এবং নিজের প্রতিভার প্রতিফলন দেখিয়েছিলো। দিনমুজুর রতন সরকারের এক ছেলে এবং মেয়ের ছোট ছিলো রাজীব।

প্রয়াত খো-খো খেলোয়াড় রাজীব, ক্রীড়া মহলে শোক
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…


















