News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থায়ী পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন রেখে জমায়েত চাকুরিচ্যুত শিক্ষকদের
Image

স্থায়ী পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন রেখে জমায়েত চাকুরিচ্যুত শিক্ষকদের

আগরতলা ১৭ ডিসেম্বর(হি. স.) : স্থায়ী পুনর্বাসনের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মানবিক আবেদন রেখে জমায়েত করলেন চাকুরিচ্যুত শিক্ষকদের জয়েন্ট মুভমেন্ট কমিটি। শনিবার দুপুর ১২টা নাগাদ রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে তাঁরা ওই জমায়েত করেছেন।

প্রসঙ্গত, পূর্বতন বামফ্রন্ট সরকারের ভুল নিয়োগ নীতি এবং আদালতের রায়ে চাকুরিচ্যুত হয়েছিলেন ১০৩২৩ জন শিক্ষক। তত্কালীন সরকার তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, ওই প্রতিশ্রুতি রক্ষায় বাঁকা পথই পুণরায় অবলম্বন করেছিল। ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আইনি পদ্ধতি মেনে সমস্ত চাকুরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, ত্রিপুরায় সরকার পরিবর্তনের পাঁচ বছর অতিক্রান্ত হতে চললেও, তাঁদের ভাগ্যের শিকে এখনো ছিড়েনি।

চাকুরী ফিরে পাওয়ার দবিটি চাকুরিচ্যুত শিক্ষকরা লাগাতর আন্দোলন করছেন। সম্প্রতি তাঁরা আমরণ অনশনে বসেছেন। ত্রিপুরা সরকার তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার সমস্ত সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু, শিক্ষকতার চাকুরী তাঁদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে তাঁরাও আন্দোলন জারি রেখেছেন।১৮ ডিসেম্বর ত্রিপুরা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই, চাকুরী ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মানবিক আবেদন রেখে আজ চাকুরিচ্যুত শিক্ষকদের জয়েন্ট মুভমেন্ট কমিটি জমায়েত করেছে।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top