News Flash

  • Home
  • দিনের খবর
  • এফআইআর না করেও গ্রেফতার করা যায়, শুভেন্দু প্রসঙ্গে দাবি কুণালের
Image

এফআইআর না করেও গ্রেফতার করা যায়, শুভেন্দু প্রসঙ্গে দাবি কুণালের

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : “আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রেফতারি এড়ানোর কোনও রক্ষাকবচ শুভেন্দু অধিকারীর নেই। পুলিশ যদি মনে করে, শুভেন্দু অধিকারীকে এখনই আসানসোল মামলায় গ্রেফতার করতে পারে। তারপর তিনি জামিন পাবেন, কি পাবেন না… সেটি পরের বিষয়।”

শুক্রবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিজের উদাহরণ টেনে ব্যাখ্যা দিলেন, কীভাবে এফআইআর না করেও গ্রেফতার করা যায়। তাঁর ব্যাখ্যা, কোনও মামলায় জেরার সময় অন্য অভিযুক্তরা যদি কারও ভূমিকার কথা বলে, তাহলে এফআইআরে নাম না থাকলেও তাঁকে গ্রেফতার করা সম্ভব। ভারতীয় দণ্ডবিধির ১৬১ এবং ১৬৪-এর আওতায় কোনও অভিযুক্ত যদি কোনও ব্যক্তির নাম বলে, তাহলে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যায়।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই একটি মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে। নতুন এফআইআর করার আবেদন নিয়ে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে একটি মামলা করেছিল রাজ্য। সেই নিয়েও বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন, যথাযথ বেঞ্চে আবেদন করতে হবে।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর করার আগে আদালতের অনুমতি নিতে হবে। এবার এই গোটা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কুণাল।

শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, “হাইকোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বহাল আপাতত। খুব স্পষ্টভাবে বলি, এটা একেবারে আইনের বিষয়। রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা এই বিষয়ে যথাযোগ্য প্ল্যাটফর্ম জানাবেন। আমাদের পূর্ণ আস্থা রেখে। আদালতের পূর্ণ অধিকার আছে। কিন্তু রক্ষাকবচের কোথাও লেখা নেই গ্রেফতার করা যাবে না। যে নির্দেশনামা রয়েছে, তাতে উল্লেখ রয়েছে, এফআইআরগুলির উপর স্থগিতাদেশ দেওয়া এবং আগামী দিনে আদালতের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top