News Flash

  • Home
  • বিদেশ
  • ফরাসি-মরক্কোর সমর্থকদের সংঘর্ষ, ফ্রান্সে সেমিফাইনালের ‘বলি’ যুবক
Image

ফরাসি-মরক্কোর সমর্থকদের সংঘর্ষ, ফ্রান্সে সেমিফাইনালের ‘বলি’ যুবক

প্যারিস, ১৫ ডিসেম্বর (হি.স.) : বিশ্বকাপের সেমিফাইনালের পর ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মধ্যে মন্টপেলিয়ারে প্রাণ হারাল এক ফুটবলপ্রেমী যুবক। ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকারি অফিসের তরে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, মৃত যুবককে একটি গাড়ি সহিংসভাবে আঘাত করে।

এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে বেলজিয়ামকে মরক্কো হারানোর পর দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল ব্রাসেলসে। বেলজিয়ামের রাজধানীর রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়েছিল পুলিশ। ব্রাসেলসের পাশাপাশি সেদিন উত্তর বেলজিয়ামের অ্যান্টওয়ার্পেও হাঙ্গামা হয়েছিল। নেদারল্যান্সেও মরক্কোর সমর্থনকারীদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর অভিযোগ উঠেছিল। ডাচ পুলিশের তরফে জানানো হয়, নেদারল্যান্ডসের কমপক্ষে তিনটি শহরে ঝামেলা পাকান মরক্কোর সমর্থকদের একাংশ। রটারডাম, আমস্টারডামের মত শহরে প্রচুর মরক্কোর সমর্থক জমায়েত করেন। রটারডাম পুলিশের তরফে জানানো হয়েছে, হিংসা-বিরোধী পুলিকে লক্ষ্য করে বাজি ও গ্লাস ছোড়া হয়। তারপরই লাঠি চালায় পুলিশ।

প্রসঙ্গত, এই বিশ্বকাপে স্বপ্নের দৌড় জারি রেখে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। তবে গতরাতে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। তবে এই যাত্রা পথে প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছিল মরক্কো, দ্বিতীয় ম্যাচে বিশ্বের নম্বর ২ দল বেলজিয়ামকে হারায় হাকিমিরা, তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। প্রি কোয়ার্টার ফাইনালে শুটআউটে স্পেনকে হারায় মরক্কো। এরপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট পাকা করেন হাকিমিরা। তবে এই অসাধারণ ফুটবলের মাঝেই বারবার শিরোনামে উঠে এসেছে মরক্কোর সমর্থকদের কীর্তি।-

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top