News Flash

  • Home
  • খেলা
  • বরোদায় বিধ্বস্ত হলেও মহিলা ক্রিকেটের গ্রুপ লীগে ৪র্থ ত্রিপুরা
Image

বরোদায় বিধ্বস্ত হলেও মহিলা ক্রিকেটের গ্রুপ লীগে ৪র্থ ত্রিপুরা

বরোদা: ৩০৮/৫(৫০)

ত্রিপুরা: ৭০/১০(২৬.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা গেল না ত্রিপুরার মহিলা দলের। পাশাপাশি অকৃপণ বোলিংও ত্রিপুরা দলের পক্ষে প্রকট ছিল। শেষ ম্যাচে ফলস্বরূপ দুই শতাধিক রানের বিশাল ব্যবধানে একপ্রকার গোহারা হেরে দিল্লি থেকে ত্রিপুরার মেয়েরা এখন ঘরে ফেরার টিকিট কেটে নিয়েছে। বরোদার কাছে গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরা দল পুরোপুরি পর্যুদস্ত হয়েছে। ২৩৮ রানের বড় ব্যবধানে জয়ী হওয়ার পাশাপাশি বরোদা গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার জন্যও নির্বাচিত হয়েছে। পক্ষান্তরে, ত্রিপুরা পাঁচ ম্যাচ থেকে দুটিতে জয় এবং তিনটিতে হেরে ৮ পয়েন্ট প্রাপ্তির সুবাদে ৬ দলীয় গ্রুপে চতুর্থ স্থান নিয়ে ঘরে ফিরছে। আজ, বুধবার পালাম-টু তে এয়ার ফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে ত্রিপুরা ও বরোদার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বরোদার মেয়েরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং প্রত্যাশিতভাবে পাহাড় প্রমাণ ৩ শতাধিক রানের ইনিংস গড়ে তুলে। সীমিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে বরোদা ৩০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে অতসী ব্যানার্জির ৯৮ রান ধরতি’র ৭৪ রান, দলনেত্রী নিধি ধামুনিয়ার অপরাজিত ৬১ রান বেশ উল্লেখযোগ্য। ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করা অতশি ৯৩ বল খেলে ৯টি বাউন্ডারি মেরে ৯৮ রান সংগ্রহ করে। রাজ্য দলের অস্মিতা নাথ ও অন্বেষা দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে চার চারটি ‘ডাক’-এর পাশাপাশি প্রায় প্রত্যেকেই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। অন্বেষা একা ২৫ রান করায় দলের স্কোর অর্ধশত পেরিয়েছে। ২৬ ওভার ৪ গোল খেলে রাজ্য দল মাত্র ৭০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বরোদার এনরুপা একাই সাতটি উইকেট তুলে নেয় ২৩ রানের বিনিময়ে। এনরুপা’র হাতেই যেন ত্রিপুরার ধ্বস নেমে যায়। ‌ দলীয় ১০ রানের মধ্যে তিনটি এবং ৬২ রানের মাথায় পরপর তিনটি উইকেটের পতন ত্রিপুরা দলের মলিন চেহারা ফুটে ওঠে। ২৩৮ রানের বড় ব্যবধানে বরোদা জয় পায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top