News Flash

  • Home
  • দেশ
  • মহিলা টেট পরীক্ষার্থীদের শাখা পলা খোলানোর প্রতিবাদে মহিলা মোর্চার বিক্ষোভ
Image

মহিলা টেট পরীক্ষার্থীদের শাখা পলা খোলানোর প্রতিবাদে মহিলা মোর্চার বিক্ষোভ

বাঁকুড়া, ১৪ নভেম্বর (হি. স.) : গত রবিবার টেট পরীক্ষার সময় মহিলা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় জোর পূর্বক শাখা পলা খোলানোর প্রতিবাদে বুধবার বাঁকুড়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এদিন দুপুরে মাচানতলা মোড়ে শতাধিক মহিলা এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করেন।মহিলা মোর্চার জেলা সভানেত্রী ববিতা ব্যনার্জ্জী ,মোর্চার রাজ্য কমিটির সদস্য নীতা মুখার্জী এই বিক্ষোভে নেতৃত্ব দেন ।ববিতা ব্যনার্জ্জী বলেন হিন্দু রমনীদের শাখা পলা পরিধান একটা ধর্মীয় আচার, যেটা যুগ যুগ ধ‍রে মহিলারা মেনে চলেছেন।সধবা মহিলারা কোন ভাবেই এই রীতি অমান্য করেন না।কিন্তূ টেট পরীক্ষা দিতে গিয়ে সধবা মহিলাদের শাখা পলা খুলে দিতে বাধ্য করানো হয়েছে।এই জঘণ্য কান্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top